অধিনায়ক তাসকিনের প্রথম টস জয়
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
-
5
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
অধিনায়ক তাসকিনের প্রথম টস জয়
অধিনায়ক তাসকিনের প্রথম টস জয়
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুর্দান্ত ঢাকা রাতের ম্যাচে লড়াইয়ে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে। অধিনায়কত্বের অভিষেকে তাসকিন আহমেদ টসে হারলেও আজ জিতেছেন। তাসকিন জানালেন, তার দল আগে করবে ব্যাটিং। দু’দলের সেরা একাদশেই এসেছে একাধিক পরিবর্তন।
৬ ম্যাচে ৪ জয় নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অবস্থান করছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। এই ম্যাচেই ভিক্টোরিয়ান্সের সেরা একাদশে ব্রুক ডেভিড গেস্ট। প্রথম ম্যাচ খেলতে নামছেন ঢাকার পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানও। এছাড়াও কুমিল্লার সেরা একাদশে ফিরলেন ওপেনার ইমরুল কায়েস, ম্যাথু ফোর্ড। অন্যদিকে, দুর্দান্ত ঢাকায় ইরফানের সঙ্গী উইন্ডিজের আন্দ্রে ম্যাককার্থি। দলে ডাক পেয়েই ম্যাচ খেলতে নেমে গেলেন মোহাম্মদ তাহজিবুল ইসলাম। বিপিএলের পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে দুর্দান্ত ঢাকার অবস্থান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের পর তারা হেরেছে টানা ৬ ম্যাচ।কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ-
লিটন কুমার দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, ব্রুক ডেভিড, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটকিপার), ম্যাথু ফোর্ড, তানভীর ইসলাম, উইল জ্যাকস, রেমন রেইফার, মুস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম।
