রনিকে আলাদা করে কৃতিত্ব দিলেন মুশফিক
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
I Tried to Play According to the Merit of the Ball- Miraz
-
2
Pakistan Level the Series with Victory Over West Indies
-
3
New Era for Joe Roots England Against Pakistan, Jordan Cox to Bat at No. 3
-
4
New Approach for Aussie Pacer Ahead of Bangladesh Test Series
-
5
Mirazs Brilliant Century Lifts Bangladesh to 263 on Day One in Darwin
রনিকে আলাদা করে কৃতিত্ব দিলেন মুশফিক
রনিকে আলাদা করে কৃতিত্ব দিলেন মুশফিক
অনেকদিন পর সংবাদ সম্মেলনে এলেন মুশফিকুর রহিম। সেটুকু কুশল বিনিময় হলো তাঁর সাথে। গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে অবশ্য মুশফিকের দল ফরচুন বরিশাল খুব কাছাকাছি এসেও হেরে গেছে। রংপুর পেসার আবু হায়দার রনি শিকার করেছেন ৫ উইকেট। রনির উপর আলাদাভাবে চাপ প্রয়োগ করতে চেয়েছিল কি না বরিশাল, পাশাপাশি নিজের অবস্থান নিয়েও কথা বলেছেন এই অভিজ্ঞ বাংলাদেশি ক্রিকেটার।
গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে বরিশাল শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানের সংগ্রহ তোলে। অথচ প্রথম ১০ ওভার পর্যন্ত বোর্ডে রান ছিল ১০০, ১ উইকেট হারিয়ে। সেখান থেকে পরের ১০ ওভারে মাত্র ৫১ রান তুলতে একে একে ৮ উইকেট হারিয়েছে দলটি। এ প্রসঙ্গে মুশফিক বলছেন, “দেখেন উইকেটটা এত ভালো ছিল। আমাদের জুটি ভালো হয়েছে। পাওয়ারপ্লে ভালো হয়েছে। যেভাবে তামিম ব্যাট করছিল, সে আউট হওয়ার পরেও টম ব্যান্টন একটু সংগ্রাম করছিল, তবে আরেক প্রান্ত থেকে কাইল মেয়ার্স খুবই ভালো ব্যাট করেছে। অনেক সময় মোমেন্টাম শিফট হলে একটু সময় লেগে যায়। একটা উইকেট পড়ার পর আরেকটু সময় কেউ নিলে পরে কাইল মেয়ার্সের সাথে যদি আরেকটা জুটি গড়তে পারতাম তাহলে ভিন্ন খেলা হত।” রনি বিপিএল ইতিহাসে সেরা ফিগার অর্জন করেছেন গতকালের ম্যাচ। ৪ ওভার করে ১২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। মুশফিক রনিকে আলাদাভাবে কৃতিত্ব দিলেন,“এছাড়া রনিকে কৃতিত্ব দিতে হবে। সত্যি কথা সে খুবই ভালো বোলিং করেছে। কিছুটা ভাগ্যও ওকে সহায়তা করেছে। যে ভালো করবে আল্লাহ তো তাকে দিতেই পারে এটা স্বাভাবিক।”রনির উপর আলাদাভাবে চাপ প্রয়োগ করার কোনো পরিকল্পনা কী বরিশালের ব্যাটাররা করেছিল? মুশফিক অবশ্য তা মনে করছেন না। সাধারণভাবে খেলতে গিয়ে উইকেট হারিয়েছে ব্যাটাররা, এমনই মত তাঁর।
“না আসলে যদি আউটগুলো দেখেন তাহলে দেখবেন না যে কেউ ক্রস ব্যাটে শট বা স্কুপ মারে নাই বা ডাউন দ্যা উইকেটে শট মিরাজ বাদে। কারণ ওর সময়ে খেলা আরও কঠিন হয়ে গিয়েছিল। আমার মনে হয় নরমালি আমরা খেলতে চেয়েছি। আমরা জানতাম রনি এই ম্যাচটা খেলতে পারে যেহেতু রাতের খেলা আমাদের ৪-৫ জন বাঁহাতি ছিল সেক্ষেত্রে ওরা হাসান মুরাদকে খেলাবে না।”সব ম্যাচ জেতার চেষ্টা থাকে মুশফিকের মধ্যে। সে কথা জানিয়ে দিলেন সংবাদ সম্মেলনে। । অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার হিসেবে প্রতিপক্ষ সম্পর্কে সকল জানাশোনা আলোচনা করেন তিনি। গ্রুপ পর্বে আর এক ম্যাচ বাকি আছে বরিশালের, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। দলটি এখন টেবিলের তিনে অবস্থান করছে।
