পারটেক্সকে হারিয়ে ভিক্টোরিয়ার প্রথম জয়
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Kusal Mendis Century and Wellalages Spin Help Sri Lanka Beat England in a Thriller
-
2
West Indies Cricket Faces Financial Crisis, International Player Salaries Cut by 25
-
3
Nepal Beat Afghanistan by 5 Wickets
-
4
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
5
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
পারটেক্সকে হারিয়ে ভিক্টোরিয়ার প্রথম জয়
পারটেক্সকে হারিয়ে ভিক্টোরিয়ার প্রথম জয়
ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডে আজ বিকেএসপির তিন নাম্বার মাঠে পারটেক্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। পারটেক্সের ২৯৯ রানের পাহাড় সমান টার্গেটে ৩ বল বাকি থাকতেই ২ উইকেটের জয় পায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। সকালে টস জিতে পারটেক্স অধিনায়ক ইরফান শুক্কুর সিদ্ধান্ত নেন প্রথমে ব্যাট করার। তবে ভিক্টোরিয়ার বোলিংয়ের সামনে প্রথমে দাঁড়াতেই পারেনি পারটেক্সের টপ অর্ডারের ব্যাটসম্যানরা। পারটেক্সের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন জনি তালুকদার। আরেক ওপেনার জাতিন সাক্সেনা ফিরে যান মাত্র ১৭ রানে। পারটেক্স স্বস্তি পায় ইরফান শুক্কুর ও সাজ্জাদুল হকের চতুর্থ উইকেট জুটিতে। দুজন মিলে যোগ করেন ১৫৫ রান। আউট হওয়ার আগে সাজ্জাদুল খেলেন তিনটি ছয় আর একটি চারে ৭২ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস। ব্যাটিং বেছে নেয়া পারটেক্স কাপ্তান ইরফান শুক্কুর শতক থেকে পাঁচ রান দূরে থাকতে ভিক্টোরিয়ার বামহাতি বোলার মনিরের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ৯২ বলে একটি ছয় আর ছয়টি চারে সর্বোচ্চ ৯৫ রান করেন দলনায়ক শুক্কুর। তবে শেষের দিকে রাকিনের ১২ বলে ৩৫ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৯৮ রান করে টিম পারটেক্স। ভিক্টোরিয়ার মাহবুবুল আলম নেন সর্বোচ্চ ৪টি উইকেট। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০৬ রানের। জবাবে ব্যাটিংয়ে নেমে গোলাম কবিরের বোলিং তোপে শুন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার নাসিরউদ্দীন ফারুক। তারপর দায়িত্ব নিয়ে ভিক্টোরিয়ার ইনিংসকে এগিয়ে নিয়ে যান উইকেটে থাকা আরেক ওপেনার রুবেল মিয়া আর ভারতীয় অরুন কার্তিক। দুজনের ব্যাট থেকেই আসে যথাক্রমে ৭৩ এবং ৮৯ রান। দুটি ছয় আর সাতটি চারে ৭৬ বলে ৮৯ রানের সর্বোচ্চ ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন অরুন কার্তিক। মইনুল ইসলাম (৩৩), মেহেদী মাহবুব (২৭), আরফাত (২১) রান করে ফিরে গেলে অপর প্রান্তে থাকা মনির হোসেনের অপরাজিত ১৫ বলে ২৭ রানের ইনিংসে নির্ধারিত ওভারের তিন বল বাকি থাকতেই দুই উইকেটের জয় পায় টিম ভিক্টোরিয়া। পারটেক্সের হয়ে ইমরান আলী ৪টি এবং জাকারিয়া ২টি করে উইকেট নেন। ৮৯ রান করার সুবাদে ম্যাচসেরা হয়েছেন অরুন কার্তিক। সংক্ষিপ্ত স্কোরঃ পারটেক্স স্পোর্টিং ক্লাবঃ ২৯৮/৯ (৫০ ওভার) ইরফান শুক্কুর ৯৫, সাজ্জাদুল হক ৭৫, রাকিন ৩১। ইমরান আলী ৪/৫৫, জাকারিয়া ২/৫৮ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবঃ ২৯৯/৮ (৪৯.৩ ওভার) অরুন কার্তিক ৮৯, রুবেল মিয়া ৭৩, মইনুল ইসলাম ৩৩। মাহবুবুল আলম ৪/৬৬, মনির ৩/৪৯ ফলাফলঃ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ২ উইকেটে জয়ী। ম্যান অফ দ্যা ম্যাচঃ অরুন কার্তিক(ভিক্টোরিয়া)।
