বাংলাদেশের প্রেমে পড়া ক্যাম্ফার বললেন, 'এখানে আমার দ্বিতীয় বাড়ি'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Gill Misses Day One of Warm-up Match Through Injury, Rahul Leads the Side
-
2
Bangladesh trail by 73 runs at the end of Day 2
-
3
Hasan Positive About Australian Conditions
-
4
Injured Taijul Left Out of Warm-up Match as Bangladesh Monitor His Condition
-
5
No Opportunity for Shakib to Return and Play in Bangladesh, State Minister for Youth and Sports
বাংলাদেশের প্রেমে পড়া ক্যাম্ফার বললেন, 'এখানে আমার দ্বিতীয় বাড়ি'
বাংলাদেশের প্রেমে পড়া ক্যাম্ফার বললেন, 'এখানে আমার দ্বিতীয় বাড়ি'
আয়ারল্যান্ড থেকে বাংলাদেশের পরিবেশ আলাদা। আলাদা হলেও কুর্টিস ক্যাম্ফার জানিয়েছেন, বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ির মতোই লাগে। বাংলাদেশে অনেক বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তার আছে। বাংলাদেশের বাইরে অন্য কোথাও এতটা সময় ‘বোধহয়’ থাকেননি ক্যাম্ফার, স্বীকার করলেন নিজেই। আর এতবেশি এই দেশকে জানেন বলেই আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ম্যাচ জয়ী পারফর্ম্যান্স দিতেও দ্বিধা করেননি এই অলরাউন্ডার।
ঘুরে বেড়িয়েছেন, ম্যাচ খেলেছেন- সংস্কৃতি, ক্রিকেটের প্রতি ভালোবাসা, বাংলাদেশের এমন অনেককিছু নিয়েই উচ্ছ্বাস দেখা গেল ক্যাম্ফারের কণ্ঠে। আজ ব্যাট হাতে ৯ বলে ২৩ রানের ইনিংসের পর, বল হাতে ৪ উইকেট শিকার করেছেন এই আইরিশ ক্রিকেটার। ক্যাচ লুফে নিতেও কৃপণতা করেননি, সেই সংখ্যাটাও চার। বাংলাদেশ প্রসঙ্গে বলতে গিয়ে তাই ক্যাম্ফার বলেন,“এটা খুব ভালো যে পরিমাণ ম্যাচ খেলেছি। আমার মনে হয় আমি ২৫-২৬টা ম্যাচ খেলেছি বাংলাদেশে। এটা খুব ভালো ব্যাপার এটা এমন একটা দেশ যেটাকে আমার নিজের মনে হয়। আমার নিজেকে এখানে বড় হতে দেখা, আমার কমফোর্ট জোনের বাইরে বেরোনো, বাংলাদেশে নানান জায়গা যাওয়া এটা সুন্দর ব্যাপার। এটা এমন একটা দেশ যেটাকে আমার দ্বিতীয় বাড়ি বলতেই পারি; কারণ এখানকার মতো এত সময় আর কোথাও কাটাইনি। এখানকার সংস্কৃতি, ক্রিকেটের প্রতি ভালোবাসা, আমার খেলাকে আরও ভালো করাও সুন্দর একটা চ্যালেঞ্জ।”বাংলাদেশে ক্রিকেটারদের জনপ্রিয়তা ভালোভাবেই বুঝতে পেরেছেন এই আইরিশ। এখানে ক্রিকেটই যে আসল খেলা, সে কথাও জানিয়ে রাখলেন সংবাদ সম্মেলনকক্ষে। রাস্তায় বের হলে, দর্শক ও সমর্থকদের জমায়েত হওয়ার বিষয়টিও চোখ এড়ায়নি ক্যাম্ফারের। তিনি বলেন,
“খুব ভালো। আয়ারল্যান্ড থেকে এখানে সত্যিই আলাদা সবকিছু। বাংলাদেশে ক্রিকেটই আসল খেলা, যদি আপনি রাস্তায় হাঁটেন, আর মানুষজন বুঝতে পারবে যে আপনি যাচ্ছেন; অনেক সমর্থক হাজির হয়ে যাবে। তারা তাদের পছন্দের দলকে সমর্থন দিতে ভালোবাসে। এজন্য আপনার জিততে হবে ও তাদের খুশি রাখতে হবে।”
