বিপিএল শেষে কে কত প্রাইজমানি পেল?
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 hour ago-
1
Shadman Ruled Out of First Innings Despite Ankle Injury Recovery Efforts
-
2
Mohammed Shami Retires from Test Cricket After 13-Year Career
-
3
Afghanistan Make Promising Start in Reply to Zimbabwe 504, Reach 113 at Stumps on Day Two
-
4
Bangladeshs Innings Collapse Despite Towhid Lone Fight
-
5
Double Century Puts West Indies on the Back Foot in Sylhet Test
বিপিএল শেষে কে কত প্রাইজমানি পেল?
বিপিএল শেষে কে কত প্রাইজমানি পেল?
২০২৪ বিপিএলের 'প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট' হলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সর্বোচ্চ রান সংগ্রাহকের অ্যাওয়ার্ডও তামিমের হাতেই। সেরা ফিল্ডারের পুরষ্কার জিতেছেন মোহাম্মদ নাইম শেখ। দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম পেলেন সর্বোচ্চ উইকেট শিকারের পুরষ্কার।
কুমিল্লা এর আগে কখনো ফাইনালে হারেনি। এবার অবশ্য এর ব্যতিক্রম ঘটেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথম বারের মতো বিপিএল শিরোপা জিতল ফরচুন বরিশাল।
দলকে শিরোপার স্বাদ এনে দেওয়ার দিনে মোট ৪৯২ রান করা তামিম ইকবাল রান সংগ্রাহকদের শীর্ষস্থানে। তামিম ইকবালের জাদুতে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতল ফরচুন বরিশাল। সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম জিতলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। ফাইনালে বল হাতে সুনীল নারাইনের উইকেট শিকারের পর ব্যাটিংয়েও কাইল মায়ের্স ছিলেন উজ্জ্বল, ৩০ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। এমন অলরাউন্ড পারফর্ম্যান্সের রাতে ফাইনাল সেরার পুরষ্কার ওঠল মায়ের্সের হাতে।দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করে পেয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারীর পুরষ্কার ও প্রাইজমানি। আর টুর্নামেন্টের সেরা ফিল্ডারের অ্যাওয়ার্ড জিতলেন দুর্দান্ত ঢাকার আরেক তারকা নাইম শেখ, নিয়েছেন মোট ৮ ক্যাচ। এই দুই জন ফাইনালে না থাকায় তাদের হয়ে পুরষ্কার গ্রহণ করেন রিশাদ হোসেন।
বিপিএল ২০২৪ এর পুরস্কারের তালিকা-
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় (কাইল মায়ের্স) – ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সেরা ফিল্ডার (মোহাম্মদ নাইম শেখ)– ৩ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী (শরিফুল ইসলাম) – ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক (তামিম ইকবাল)– ৫ লাখ টাকা
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট (তামিম ইকবাল)– ১০ লাখ টাকা
রানার-আপ দল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)– ১ কোটি টাকা
চ্যাম্পিয়ন দল (ফরচুন বরিশাল)- ২ কোটি টাকা
