নাইম শেখের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং নিয়ে ক্ষুব্ধ খালেদ মাহমুদ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 hour ago-
1
Gill Misses Day One of Warm-up Match Through Injury, Rahul Leads the Side
-
2
Bangladesh trail by 73 runs at the end of Day 2
-
3
Hasan Positive About Australian Conditions
-
4
Injured Taijul Left Out of Warm-up Match as Bangladesh Monitor His Condition
-
5
No Opportunity for Shakib to Return and Play in Bangladesh, State Minister for Youth and Sports
নাইম শেখের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং নিয়ে ক্ষুব্ধ খালেদ মাহমুদ
নাইম শেখের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং নিয়ে ক্ষুব্ধ খালেদ মাহমুদ
মোহাম্মদ নাইম শেখ এবারের বিপিএলে ব্যাট হাতে নেই খুব একটা ছন্দে। ধারাবাহিকভাবে রানের দেখা নেই এই ওপেনারের ব্যাটে। তার দল দুর্দান্ত ঢাকার অবস্থাও পয়েন্ট টেবিলের তলানিতে। ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন তাই ক্ষুব্ধ ওপেনার নাইম শেখের পারফর্ম্যান্সে। আগের ম্যাচে ৪১ রানের ক্যামিও খেলা নাইম কেন পরের ম্যাচে শুরুতেই হলেন বোল্ড; সুজনের চোখে নাইমের মানসিকতায় সমস্যা। ওপেনিংয়ে নেমে নাইম শেখ ৩০-৪০ বল খেললেই দুর্দান্ত ঢাকা খুশি।
পাঁচ ম্যাচের মধ্যে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে থেকে সিলেট পর্ব শেষ করে হোম ভেন্যুতে ফিরল দুর্দান্ত ঢাকা। তাদের ওপেনার মোহাম্মদ নাইম শেখ পাঁচ ম্যাচে ২২.৪০ গড় ও ১২০.৪৩ স্ট্রাইক রেটে রান করেছেন মোট ১১২। ফিফটির সংখ্যা কেবল একটি, সেটিও টুর্নামেন্টের প্রথম ম্যাচে। এরপর গত ২৯ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ২১ বলে ৪১ রানের ইনিংস খেলেছিলেন ঢাকার ওপেনার। কিন্তু পরের ম্যাচেই করতে পারেননি দুই রানের বেশি। নাইমের এমন অধারাবাহিক ব্যাটিং নিয়ে ক্ষুব্ধ দুর্দান্ত ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। বিশেষ করে ওপেনার নাইম শেখের উইকেট বিলিয়ে আসা মেনে নিতেই পারছেন না তিনি। গণমাধ্যমের সামনে কোচ সুজন বলেন,‘নাইম শেখের ব্যাপারে...আমার কাছে সত্যি কথা বলতে, ওর সামর্থ আছে। কিন্তু হয়তো নিজের নিজে বুঝে কিনা জানি না। যে ছেলে ২১ বলে ৪১ রান করতে পারে, পরের ম্যাচে সোজা বলে ক্রস ব্যাট চালিয়ে বোল্ড হয়ে যায়। আমি জানি না, ওর মাইন্ডসেট কী কাজ করে।’‘এটা কেয়ারলেস ব্যাটিং, শট নির্বাচন সঠিক নয়। শীর্ষ পর্যায়ে এসব আপনি অজুহাত দিতে পারবেন না যে কন্ডিশন কঠিন। বিদেশি ক্রিকেটাররা তো করে দেখাচ্ছে। স্থানীয় ক্রিকেটাররা কেন পারবে না। গেম সেন্স বা এক ফ্লোতে কখনো ব্যাটিং করতে পারবেন না। পরিস্থিতি বুঝে ব্যাটিং করলে সফল হতে পারবেন।’ জাতীয় দলে ভালো শুরুর পরও সমসাময়িকদের চেয়ে পিছিয়ে পড়েছেন মোহাম্মদ নাইম শেখ। ব্যাটিংয়ে নেমে খামখেয়ালির কারণে এভাবে আউট হয়ে যাওয়াটা তার ক্যারিয়ার শেষ করে দিতে পারে। নাইম যে এখন আর তরুণ নয়, সেটি মনে করিয়ে দিয়েছেন সুজন, ‘নাইম এখন আর তরুণ ক্রিকেটার নয়। অনেক দিন ধরে সে বাংলাদেশের হয়ে খেলছে। সত্যি কথা বলতে, এই ছোট ছোট ভুলগুলো ওদের নিজের ক্যারিয়ারের জন্যই হুমকি।’ ওপেনার নাইমের কাছ থেকে দুর্দান্ত ঢাকার কি প্রত্যাশা; তাও পরিষ্কার করে জানিয়ে দিলেন খালেদ মাহমুদ, ‘৫০ বল তো অনেক বেশি, নাইম ৩০-৪০ বল খেললেই আমি খুশি। বলছি না, নাইম খারাপ ব্যাটিং করছে। আক্রমণাত্মক ব্যাট চালাচ্ছে, ব্যাটে-বলে লাগছে ভালো, কুমিল্লা ও খুলনার সঙ্গে দারুণ করেছে। আমার কথা হচ্ছে, একটা ফর্মে থাকা ব্যাটার প্রতি ম্যাচেই রান করতে চাইবে, তাই না? কিন্তু শট নির্বাচনের কথা বললাম। উইকেটে বল থেমে আসছে, তাহলে যদি আমি মারি (শট), তাহলে সোজা মারব, ক্রস কেন মারব?’
