কিউই কাপ্তানের শতকে আইরিশদের ১৯০ রানের বড় হার
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Kusal Mendis Century and Wellalages Spin Help Sri Lanka Beat England in a Thriller
-
2
West Indies Cricket Faces Financial Crisis, International Player Salaries Cut by 25
-
3
Nepal Beat Afghanistan by 5 Wickets
-
4
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
5
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
কিউই কাপ্তানের শতকে আইরিশদের ১৯০ রানের বড় হার
কিউই কাপ্তানের শতকে আইরিশদের ১৯০ রানের বড় হার
[caption id="attachment_3151" align="aligncenter" width="600"]
১৯০ রানের বড় জয় দিয়ে সিরিজের অঘোষিত চ্যাম্পিয়ন এখন নিউজিল্যান্ডই। [/caption]
এই সিরিজে দু’দলের প্রথম ম্যাচের দিকে তাকালে আর আজকের ম্যাচের দিকে তাকালে কিছুটা উলোট পালট লাগারই কথা। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড দলকে ভালোই ভুগিয়েছিল স্বাগতিক আয়ারল্যান্ড। সেই ম্যাচে নিউজিল্যান্ড এর দেয়া ২৮৯ রানের জবাবে স্বাগতিক হিসেবে খুব ভালোই খেলেন আইরিশরা। নেইল ওব্রেইনের শতকে একটা সময় ঘুরে দাড়ালেও শেষ পর্যন্ত হারে ৫১ রানে।
তবে সিরিজের শেষ ম্যাচে দেখা গেছে উল্টো চিত্র। অনেক বড় ব্যাবধানে হার স্বাগতিকদের। কিউই কাপ্তান টম লাথামের শতকের দিনে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ৬ উইকেটের বিনিময়ে ৩৪৪ রান। জবাবে দু'শো রানও করতে পারেনি স্বাগতিকরা। ১৫৪ তেই গুটিয়ে যেতে হয়েছে পোর্টারফিল্ডের দলকে।
[caption id="attachment_3152" align="aligncenter" width="600"]
ব্যাট হাতে সিরিজ জুড়েই দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের ব্যাট থেকে আসে শতরানের ইনিংস। [/caption]
সকালে মালাহাইডে টস জিতে আইরিশ অধিনায়ক ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ডকে। ব্যাটিং পেয়েই শুরু হয় কিউইদের ঝড়ো ব্যাটিং। ১০ ওভার পর্যন্ত টিকে থাকে কিউইদের ওপেনিং জুটি। লুক রংকি আউট হোন ৩৫ রান করে। এরপর আরেক ওপেনার আর দলপতি টম লাথামের শতকে নিউজিল্যান্ড ৩৬ ওভারে রান করে ২১২। লাথামের আউটের পর টেইলর এর অর্ধ শতকে ভর করে ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে পায় ৩৪৪ রানের বিশাল স্কোর। আইরিশ বোলার ক্রিগ ইয়ং আর পিটার চেজ পান দুটি করে উইকেট।
[caption id="attachment_3155" align="aligncenter" width="600"]
আইরিশদের কোন প্রচেষ্টাই কাজে দেয়নি এদিন, গুটিয়ে যেতে হয়েছে ১৫৪ রানেই। [/caption]
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আইরিশরা। এরপরও ধীরগতিতে দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এড জয়েস আর অধিনায়ক পোর্টারফিল্ড মিলে। এই দুজনের জুটি ভাঙ্গে ৫২ রানের মাথায়। পোর্টারফিল্ড করেন দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান। মিডল অর্ডারে ব্যাট করতে এসে গ্রেগ উইলসন করেন ৩০ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড শেষ পর্যন্ত ৩৯.৩ ওভার ব্যাটিং করে অল আউট হয় মাত্র ১৫৪ রানে। কিউইদের হয়ে ম্যাট হেনরি নেন ৩ উইকেট। ১৯০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।
এ জয়ে ত্রিদেশীয় সিরিজের অঘোষিত চ্যাম্পিয়ন হয়ে গেলো নিউজিল্যান্ড। আর তৃতীয় দল হিসেবেই সিরিজ শেষ করলো স্বাগতিকরা। অনবদ্য শতক হাঁকানোর জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন কিউই দলনায়ক টম লাথাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ড- ৩৪৪/৬ (৫০) টম লাথাম ১০৪(১১১), রস টেইলর ৫৭(৬৪) পিটার চেজ ২/৬৯
আয়ারল্যান্ড- ১৫৪/১০ (৩৯.৩) উইলিয়াম পোর্রটারফিল্ড ৪৮(৫০), গ্রেগ উইলসন ৩০(৫৪) মেট হেনরি ৩/৩৬
ফলাফলঃ নিউজিল্যান্ড ১৯০ রানে জয়ী।
ম্যান অফ দ্যা ম্যাচঃ টম লাথাম (নিউজিল্যান্ড)।
