সন্ধ্যায় ম্যাচ, সকালেই মাঠে সাকিব
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 56 minutes ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
সন্ধ্যায় ম্যাচ, সকালেই মাঠে সাকিব
সন্ধ্যায় ম্যাচ, সকালেই মাঠে সাকিব
বিপিএল দশম আসরে সিলেট পর্বের আজ শেষ দিন। সন্ধ্যায় রংপুর রাইডার্সের ম্যাচ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। তবে রংপুরের অন্যতম তারকা সাকিব আল হাসান সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পা রাখেন সকাল-সকাল। রানে ফিরতে মরিয়া সাকিব, একাকী অনুশীলনে চালাচ্ছেন তাণ্ডব।
নিজেকে ফিরে পেতে কঠোর অনুশীলনে সাকিব আল হাসান। এর আগেও দুই দিন একাকী ব্যাটিং অনুশীলন করেছেন। আজ রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলামকে নিয়ে চলে আসলেন সিলেট স্টেডিয়ামের আনসার ক্যাম্পে। অনুশীলনে লম্বা সময় ব্যাটিং করছেন সাকিব।
চোখ নিয়ে বেশ ভোগান্তিতেই আছেন সাকিব আল হাসান। ভারত, লন্ডন, সিঙ্গাপুরে ডাক্তার দেখিয়েও কিছুতেই যেন কিছু হচ্ছে না এই তারকা অলরাউন্ডারের। চোখের সমস্যা ব্যাটিংয়েই বড় বাধা হচ্ছে। এবারের বিপিএলে তাই রংপুর রাইডার্সের হয়ে সাকিবকে মূলত দেখা যাচ্ছে বোলার হিসেবেই। সিঙ্গাপুর থেকে ফিরে বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচে মাঠে নামেন সাকিব। যেখানে প্রথম ম্যাচে আট নম্বরে ব্যাট করতে দেখা যায় টাইগার অধিনায়ককে। এরপর দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাটিংই করতে নামেননি। দলের ৮ উইকেট হারানোর পরেও ব্যাট করেননি তিনি। সাকিব আল হাসানকে ব্যাট করতে দেখা যায়নি গত ৩০ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচেও। সন্ধ্যায় রংপুরের ম্যাচ, তাই বিকাল পর্যন্ত খেলোয়াড়রা বিশ্রামেই থাকবেন টিম হোটেলে। কিন্তু সেখানে ব্যাতিক্রম ছিলেন সাকিব আল হাসান। একাই অনুশীলন করতে এলেন, সঙ্গে নিয়ে আসলেন কোচ সোহেল ইসলামকে।