ভেঙ্কটপতি রাজু হতে পারেন নতুন স্পিন কোচ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
-
5
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
ভেঙ্কটপতি রাজু হতে পারেন নতুন স্পিন কোচ
ভেঙ্কটপতি রাজু হতে পারেন নতুন স্পিন কোচ
পেসারদের জয়জয়কারের দিনেও বাংলাদেশের অন্যতম অস্ত্র স্পিনকে অস্বীকারের নেই কোন সুযোগ। টেষ্টে ইংল্যান্ড বধ সহ অনেক সিরিজ-ম্যাচ জয়েই সাকিব, মিরাজ, তাইজুলরাই ভূমিকা রাখছেন। একসময়তো টাইগারদের প্রধান অস্ত্রই ছিল এই স্পিন। অথচ লংকান রুয়ান কালপেগে যাওয়ার একবছর হলেও স্পিন কোচ শুন্যই থেকে গেলো সাকিব, মিরাজদের!
অনেকদিন ধরেই বিসিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে খবর হয়েছিল কিন্তু শেষ অব্দি শুন্যই থেকে গেছে স্পিন কোচের পদ।
এবার বিসিবি নড়েচড়েই বসেছে, শোনা যাচ্ছে আগামী তিনদিনের মধ্যেই ঘোষিত হবে স্পিন কোচের নাম। আকরাম খান বলেন, "আগেও কয়েকজনের সাথে কথা হয়েছিল। নতুন করে আরও দু'একজনের সঙ্গেও কথা হচ্ছে। আমরা যতটা সম্ভব দ্রুত স্পিন কোচ নিয়োগ দিতে যাচ্ছি। স্পিন কোচ মনোনয়নের যাবতীয় প্রক্রিয়া চলছে পুরোদমে। সব কিছু ঠিক থাকলে হয়ত আগামী তিন দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে নতুন স্পিন কোচ।"
বিসিবি সুত্র জানাচ্ছে সাকিবদের স্পিন কোচ উপমহাদেশেরই কেউ হচ্ছেন আর ভেতরের খবর বলছে এক ভারতীয়র কথা যদিও বিসিবি কোনভাবেই তার কথা আকারে ইংগিতেও বোঝায়নি। ভেতরে ভেতরে যার কথা হচ্ছে তিনি গতবছরই এইচপি দলের সাথে কাজ করে গেছেন, বলা হচ্ছে ভেঙ্কটপতি রাজুর কথা। সবমিলিয়ে ভারতের হয়ে ২৮ টেষ্ট আর ৫৩ ওয়ানডে খেলা রাজুরই সম্ভাবনা বেশী বলে নির্ভরযোগ্য সূত্র বলছে। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার জন্য আরও দু'একদিন অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশী ক্রিকেট ভক্তদের যে, কে হচ্ছেন আমাদের নতুন স্পিন কোচ!
