বাঁচা মরার ম্যাচে হেসে খেলে জয় পুনের
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Kusal Mendis Century and Wellalages Spin Help Sri Lanka Beat England in a Thriller
-
2
West Indies Cricket Faces Financial Crisis, International Player Salaries Cut by 25
-
3
Nepal Beat Afghanistan by 5 Wickets
-
4
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
5
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
বাঁচা মরার ম্যাচে হেসে খেলে জয় পুনের
বাঁচা মরার ম্যাচে হেসে খেলে জয় পুনের
গ্রুপ পর্বে দুই দলেরই শেষ ম্যাচ। লড়াইটা পয়েন্ট টেবিলের ৪ আর ৫ নাম্বার দলের। যেখানে পা ভড়কালে আর উঠে দাঁড়ানোর উপায় নেই। প্লে-অফ পর্বে যেতে তাই দুই দলের জন্যই ছিল ডু ওর ডাই ম্যাচ। প্লে-অফের জন্য আগেই কোয়ালিফাই করেছে তিন দল মুম্বাই, হায়দ্রাবাদ, কোলকাতা। আজ শেষ দল হিসাবে পাঞ্জাব কে নাস্তানাবুদ করে কোয়ালিফাই করলো পুনের জায়ান্ট। পুনের ঘরের মাঠে শুরুতে টসে জিতে পাঞ্জাবকে ব্যাটিংএর আমন্ত্রণ করে পুনে অধিনায়ক স্মিথ। তার এই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল তা প্রমাণ করতে বেশি সময় নেয়নি পুনের বোলার'রা। ইনিংস এর প্রথম বলেই কিউই ওপেনার গাপটিলকে দিয়ে শুরু, এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। পুনের বোলিং এর সামনে কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারিনি এদিন। শেষদিকে আক্সার প্যাটেলের ২০ বলে ২২ রানের সুবাদে ৭৩ রানে থামে পাঞ্জাবের ইনিংস। পুনের হয়ে ঠাকুর নেন ৩ উইকেট, জয়দেভ, জাম্পা ও ক্রিস্টিন নেই ২ টি করে উইকেট। ৭৪ রানে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৮ ওভার ও ৯ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌছে যায় রাইজিং পুনে। দলের হয়ে সর্বোচ্চ ৩৪* রান করেন আজিঙ্কা রাহানে, ২৮ রান করে একমাত্র ব্যাটসম্যান হিসাবে আউট হন রাহুল ত্রিপাটি। পুনের এই জয়ের ফলে কপাল পুড়লো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স হায়দ্রাবাদের! পুনে জিতে যাওয়াই ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চলে গেল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে, যার ফলে টেবিলে ১ নাম্বারে থাকা মুম্বায়ের সাথে কোয়ালিফাই খেলার সুযোগ পাচ্ছে তারা। যেখানে মুম্বাইয়ের কাছে হেরে গেলেও ফাইনালে যাওয়ার আরো একটা সুযোগ থাকছে স্টিভেন স্মিথদের কাছে।
