যে কারণে বাদ লিটন, বলেছেন প্রধান নির্বাচক

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 57 minutes ago
যে কারণে বাদ লিটন, বলেছেন প্রধান নির্বাচক

যে কারণে বাদ লিটন, বলেছেন প্রধান নির্বাচক

যে কারণে বাদ লিটন, বলেছেন প্রধান নির্বাচক

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডের দল থেকে বাদ পড়লেন ওপেনার লিটন দাস। তার বদলে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার জাকের আলি অনিক। ন্যাশনাল সিলেকশন প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন। 

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে একটি রানও করতে পারেননি ওপেনার লিটন দাস। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক, পরের ম্যাচে তিন বল খেলে করেছেন শূন্য। আজ সোমবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওপেনার লিটন কুমার দাস ১৫ সদস্যের লাইনআপ থেকে বাদ পড়েছেন। লিটন দাসের বাদ পড়ার কারণ জানাতে গিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বললেন, 'সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে আমরা এই পরিবর্তনটি বেছে নিয়েছি। স্কোয়াডে আরও দুইজন ওপেনার রয়েছে আমাদের। সিরিজটি এখন ১-১ ভারসাম্যের সাথে ঝুলছে, আমরা বিশ্বাস করি জাকের আলির সংযোজন মিডল অর্ডারে আরও বিকল্প এবং একাদশ সাজাতে সহজ হবে।' অবশেষে দল থেকে বাদ পড়া লিটন আজ বিকালেই চট্টগ্রাম থেকে ফিরছেন ঢাকায়। লিটনের জায়গায় দলে যুক্ত হওয়া জাকের আলি অনিক আজ আসছেন চট্টগ্রামে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলেও এবারই প্রথম ওয়ানডে দলে ডাক পেলেন জাকের। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার তিন উইকেটে জয়ের পর সিরিজটি বর্তমানে ১-১ এ দাঁড়িয়ে।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।