মুশফিকের বিদায়ে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 hour ago
মুশফিকের বিদায়ে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা

মুশফিকের বিদায়ে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা

মুশফিকের বিদায়ে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা

লাসিথ মালিংগার ১ম ওভারের দ্বিতীয় বলেই তামিম ইকবালের স্টাম্প উপড়ে গিয়েছিলো। সেখান থেকে পাল্টা আক্রমন চালিয়েছিলেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। পরবর্তী চার ওভারে এই দুজন যোগ করেন ৫১ রান। তবে ৬ষ্ঠ ওভারের ১ম ও ৫ম বলে সাব্বির রহমান ও সৌম্য সরকার ফিরে গেলে আবারো বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে বিপদ থেকে উদ্ধারের দায়িত্ব নিতে পারেননি মুশফিকুর রহিম। গুনারত্নের নিরীহ বলে ইম্প্রোভাইজেশন করতে গিয়ে বোল্ড হন মুশফিক। প্রতিবেদন লেখার সময়ে ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭৬/৪। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন।