'শান্ত আমার কথা একটু বেশি শুনে'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Seven Former Australian Captains Write for Imran Khans Proper Medical Treatment
-
2
Renshaw and Ellis Shine as Australia Beat Zimbabwe to Kick Off Series in Style
-
3
Khaled Ahmeds Five-Wicket Haul Leads Kent to Rout Lancashire
-
4
India Seal Series Win Over Afghanistan on Nitish and Samsons Dominance
-
5
Jyoti Steps Down as T20 Captain
'শান্ত আমার কথা একটু বেশি শুনে'
'শান্ত আমার কথা একটু বেশি শুনে'
এক দশকের বেশি সময় ধরে ক্রিকেটাঙ্গনে শান্ত-মিরাজের বন্ধুত্ব। সেই অনূর্ধ্ব পর্যায় থেকে একসাথে খেলে আসা... মিরাজের অধীনে শান্ত যুব বিশ্বকাপ খেলেছে, এবার শান্তর অধীনে মিরাজ খেলছে জাতীয় দলে। ম্যাচে বিভিন্ন সিদ্ধান্তে দু'জনের কেমন আলোচনা হয়? নিজের বোলিংয়ের সময় রিভিউ নিতে শান্তকে একটু প্রেশারই দিয়ে থাকেন মিরাজ। হাসি মুখে বললেন, 'শান্ত আমার কথা একটু বেশি শুনে'।
বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন মিলিয়ে একসঙ্গে পথচলার প্রায় এক দশক পার করেছেন মিরাজ ও শান্ত। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ক্যারিয়ারের লম্বা সময় মিরাজের নেতৃত্বেই খেলেছেন শান্ত। ঘরের মাঠে ২০১৬ সালের যুব বিশ্বকাপেও শান্তর অধিনায়ক ছিলেন মিরাজ। ২০২৪ সালে এসে নাজমুল হোসেন শান্ত হয়েছেন তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে মেহেদী হাসান মিরাজ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে নিজের মূল্যায়ন দিলেন,'ওকে হেল্প করার জন্যে সবাই আছে, আমরা সবাই তাকে হেল্প করছি। মুশফিক ভাই, রিয়াদ ভাই, লিটন দা সবাই অনেক সাপোর্ট করছে। আমার সাথে যখন আলোচনা হয় আমার বোলিং নিয়ে কথা বলি, কিভাবে করলে ভালো হয়। ফিল্ড সেটাপ নিয়ে কথা বলি। সবার সাথেই কথা বলে, এই জিনিসটা ভালো।'মিরাজ তার বোলিংয়ের সময় রিভিউ নেওয়ার ক্ষেত্রে অধিনায়ক শান্তকে বেশি প্রেশার দেন কিনা? এই প্রশ্নের জবাবে,
'(হাসি) প্রেশার না, আমি চেষ্টা করি ওকে ফিডব্যাক দেওয়ার জন্য। শুধু আমি একার না, সবাই দেওয়ার চেষ্টা করে। কিন্তু ও আমার কথা একটু বেশি শুনে।'
