চোখের সমস্যা মানিয়ে নিতে মরিয়া সাকিব...
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 47 minutes ago-
1
Gill Misses Day One of Warm-up Match Through Injury, Rahul Leads the Side
-
2
Bangladesh trail by 73 runs at the end of Day 2
-
3
Hasan Positive About Australian Conditions
-
4
Injured Taijul Left Out of Warm-up Match as Bangladesh Monitor His Condition
-
5
No Opportunity for Shakib to Return and Play in Bangladesh, State Minister for Youth and Sports
চোখের সমস্যা মানিয়ে নিতে মরিয়া সাকিব...
চোখের সমস্যা মানিয়ে নিতে মরিয়া সাকিব...
চোখের সমস্যা মানিয়ে নিতে মরিয়া সাকিব আল হাসান, দল ছাড়া আজও অনুশীলনে সময় কাটাচ্ছেন। সাকিব অবশ্য আজ সাথে করে নিয়ে আসলেন রংপুর রাইডার্সের হেড কোচ সোহেল ইসলামকে। কোচকে নিজের সমস্যা বুঝিয়ে নেটে ঢুকলেন ব্যাট হাতে। স্বস্তি ফিরে পেতেই ব্যক্তিগত অনুশীলনে যোগ দিলেন এ অলরাউন্ডার।
আজ অনুশীলন নেই রংপুর রাইডার্স দলের খেলোয়াড়দের। খেলোয়াড়রা তাই বিশ্রামেই ছিলেন টিম হোটেলে। কিন্তু সেখানে ব্যাতিক্রম ছিলেন সাকিব আল হাসান।অনুশীলন করতে আসলেন সিলেট স্টেডিয়ামের আনসার ক্যাম্পে। বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন, মাঝে-মধ্যে হেড কোচের পরামর্শ নিচ্ছেন। প্রায় ঘণ্টা দুয়েকের ব্যাটিং সেশনে নিজেকে ঝালিয়ে নিলেন রংপুর রাইডার্সের বিশ্ব সেরা অলরাউন্ডার।
বিপিএলে ফেরার ম্যাচে গত ২৬ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে আট নম্বরে নামেন সাকিব আল হাসান। রানের দেখা না পাওয়া সাকিব নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতেই গতকাল সিলেটের আউটার স্টেডিয়ামে ঘাম ঝরান প্রায়। এরপর সন্ধ্যার ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে তার দল ব্যাটিং ইনিংসে ৮ উইকেট হারালেও সাকিব ব্যাট করতে নামেননি। এই ম্যাচেও সাকিবের ভূমিকা ছিল কেবলই স্পিনার। চোখের সমস্যায় ভুগতে থাকা সাকিবকে আজ অবশ্য অনুশীলনে দেখা গেল অনেকটা ফুরফুরে অবস্থায়ই। চোখের সমস্যা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কিছু দিন সময় লাগবে তার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগামী ৩০ তারিখের ম্যাচে কতটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন, তার জন্যেই হয়তো একা একা অনুশীলনে নিজের ব্যাটিংটা দেখে নিলেন। তবে কেবল সাকিব একাই মাঠে গিয়েছেন তা নয়। তার পাশের নেটেই অনুশীলন করেন রংপুর রাইডার্সের আরও দুই ব্যাটার রনি তালুকদার ও ফজলে মাহমুদ রাব্বি।