সুজন এবার অবাক হয়েছেন, প্রধান নির্বাচক ইস্যুতে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 55 minutes ago-
1
I Tried to Play According to the Merit of the Ball- Miraz
-
2
Pakistan Level the Series with Victory Over West Indies
-
3
New Era for Joe Roots England Against Pakistan, Jordan Cox to Bat at No. 3
-
4
New Approach for Aussie Pacer Ahead of Bangladesh Test Series
-
5
Mirazs Brilliant Century Lifts Bangladesh to 263 on Day One in Darwin
সুজন এবার অবাক হয়েছেন, প্রধান নির্বাচক ইস্যুতে
সুজন এবার অবাক হয়েছেন, প্রধান নির্বাচক ইস্যুতে
গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক হচ্ছেন, খালেদ মাহমুদ সুজন এ খবর জানতেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ। বিসিবির সাথে সম্পর্কের গভীরতা অনেকখানি বলেই দৃশ্যমান অবস্থা থেকে ধারণা করা যায়। আশরাফ হোসেনের ক্রিকেট মেধা নিয়ে কোনো সংশয় নেই খালেদ মাহমুদের। তবে পদাধিকার বলে এই গুরুত্বপূর্ণ খবর না জানতে পেরে, বেশ অবাক হয়েছেন তিনি।
গতকাল (সোমবার) বিসিবির পরিচালনা পর্ষদের সভা থেকে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেখানে নির্বাচক প্যানেলে পরিবর্তন, নতুন অধিনায়কের হাতে দায়িত্ব হস্তান্তর- এমন বিষয়গুলো ছিল শীর্ষে। আশরাফ হোসেনকে প্রধান নির্বাচক করে, হান্নান সরকারকে প্যানেলে যুক্ত করেছে বিসিবি। পুনর্বহাল হিসেবে আছেন খান আব্দুর রাজ্জাক। অব্যাহতি দেওয়া হয়েছে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনকে। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে দুর্দান্ত ঢাকার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদ মাহমুদ। এখন দল নিয়ে আছেন চট্টগ্রামে। সেখানে গণমাধ্যমের সাথে আলাপকালে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন তিনি। যার মধ্যে নতুন নির্বাচক প্যানেলের বিষয়টি ছিল মুখ্য। গাজী আশরাফ’কে নিয়ে বলতে গিয়ে খালেদ মাহমুদ বলেন,“ক্রিকেট যিনি খেলেছেন তার ক্রিকেটজ্ঞান নিয়ে প্রশ্ন তোলা তো অস্বাভাবিক। অধিনায়কত্ব করেছেন, এত বছর ধরে ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাঝখানে বড় গ্যাপ আছে। টিভিতে আমরা সবাই কথা বলতেই পারি। তবে ঘরোয়া ক্রিকেটে কী হচ্ছে, প্রিমিয়ার লিগ বা বয়সভিত্তিক ক্রিকেট… তবে আমার মনে হয় না এটা উনার জন্য খুব একটা কঠিন হবে। মানিয়ে নিতে বেশি সময় লাগবে না। উনার ক্রিকেট মেধা, বিচক্ষণতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না, দ্বিমত থাকতে পারে না।''এরপর বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে থাকা খালেদ মাহমুদ যোগ করেন, “তবে আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল। আমি নামটা শুনিনি। বাতাসে অনেক নামই ভাসছিল, গুঞ্জন ছিল। আমার জন্য অবাক করা কারণ আমি ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান অথচ আমি জানিই না। এটা আমার খুব অবাক লাগল।'' পরবর্তীতে এ বিষয়ে আরও জানতে চাইলেও একই জবাব দেন তিনি, “আমি তো ক্লিয়ার করলাম আমি জানি না কিছু। আমি ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান আমি জানিই না, ক্রিকেট অপারেশন্স সিলেক্টর নিচ্ছে, কে হচ্ছে। খুবই অবাক করার মতো। আমার এই পজিশনে থাকার প্রয়োজন কি সেটাও জানি না আসলে।''
