বিপিএল দিয়ে তাসকিনের কামব্যাক
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
-
5
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
বিপিএল দিয়ে তাসকিনের কামব্যাক
বিপিএল দিয়ে তাসকিনের কামব্যাক
আসন্ন বিপিএল টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরতে প্রস্তুত দেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। কাঁধের চোট কাটিয়ে ওঠা তাসকিন এরমাঝেই পূর্ণ রানআপে বোলিং শুরু করেছেন।
আগামী ১৯ জানুয়ারি শুরু হতে যাওতয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তাসকিন। এর আগে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে বেশ খানিকটা চোট নিয়ে খেলেছেন, ম্যাচও মিস করেছেন। তার কাঁধের ইনজুরি বেশ পুরোনো। সেটাই মাঝেমাঝে উঠে আসে। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ বা নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়েতে সাদা বলের সিরিজ- কোনো’টি খেলা হয়নি তাসকিনের। বিপিএল দিয়েই অবশেষে ক্রিকেট মাঠের লড়াইয়ে ফিরছেন তাসকিন। মিরপুরে সংবাদকর্মীদের জানালেন,'আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো অবস্থা। কাঁধে একটু সমস্যা হয়েছিল। এখন মা শা আল্লাহ আগের চেয়ে ভালো। বিপিএলটাই লক্ষ্য যে বিপিএল দিয়ে আবার শুরু করা। ইচ্ছা আছে নতুন বছরের শুরুটা আবার ভালো হোক এটাই।'তাসকিনের কাঁধের চোট বারবার ফিরে আসাতে নিউজিল্যান্ড সিরিজের দলে রাখা হয়নি তাকে। সফর শেষ করে দল যখন ফিরল দেশে, তাসকিন তখন ব্যস্ত সময় পার করছেন মিরপুর হোম অব ক্রিকেটে। ফুল-রানআপ নিয়ে বল করছেন তাসকিন। লম্বা বিরতির পর ক্রিকেটে ফেরার মঞ্চ হিসাবে তাসকিনের চোখ আসন্ন বিপিএল, 'পূর্ণ রান-আপে বোলিং শুরু করেছি। পাঁচটা সেশন বোলিং করলাম। আগের চেয়ে ভালো অনুভূত হচ্ছে। বিপিএলের এখনও প্রায় দুই সপ্তাহের বেশি বাকি আছে। সব ঠিক থাকলে ওটা দিয়েই শুরু করার লক্ষ্য। এখন পর্যন্ত বিপিএলটাই পরিকল্পনা।' দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তনের দিকে নজর রাখছেন তাসকিন, যা ১৯ জানুয়ারি থেকে শুরু হবে।
