বিপিএল নিয়ে হাথুরুর সঙ্গে একমত শুভাগত
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
বিপিএল নিয়ে হাথুরুর সঙ্গে একমত শুভাগত
বিপিএল নিয়ে হাথুরুর সঙ্গে একমত শুভাগত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে আরো একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো’তে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। তাঁর কথার সাথে একমত পোষণ করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। আগামীকাল ইলিমিনেটর ম্যাচ সামনে রেখে আজ গণমাধ্যমের সাথে আলাপকালে শুভাগত এসব কথা জানান।
হাথুরুসিংহের সাক্ষাৎকার নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বিপিএলের সমালোচনা করেছেন একেবারে খোলামনে। পাশাপাশি চেয়েছেন আরেকটি ঘরোয়া টুর্নামেন্ট। যেখানে শুধু দেশের ক্রিকেটাররা খেলবে। টি-টোয়েন্টি সংস্করণের সেই টুর্নামেন্টটি দেশে বিপিএল শুরুর আগে অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি। যেহেতু বিপিএল ছাড়া আর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই বাংলাদেশে, সেহেতু ক্রিকেটারদের যথেষ্ট মান যাচাই করা সম্ভব হচ্ছে না বলেও মনে করেন বাংলাদেশ কোচ। এ প্রসঙ্গে শুভাগত’কে প্রশ্ন করা হলে, তিনি বলেন,“অবশ্যই আমি শতভাগ একমত। বিপিএল যখন খেলি আমরা হয়ত সেরকমভাবে প্রস্তুতি নিতে পারি না। সারা বছর হয়ত প্রথম শ্রেণীর ম্যাচ, ৫০ ওভারের ম্যাচ খেলি। কিন্তু টি-টোয়েন্টিতে বিপিএলের মত কোথাও খেলার জন্য আগে আরেকটা টুর্নামেন্ট যদি খেলে আসতে পারি দেশি প্লেয়ারদের জন্য সেটা ভালো। তো ঐ টুর্নামেন্ট যারা ভালো খেলব, তারাও এখানে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে। নতুনরাও সুযোগ পাবে।''আলোচনা হয় বিপিএলের মান নিয়ে। যা নিয়ে কথা হয় সবখানে। ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার ও বোর্ডের মধ্য সমন্বয়ের বিষয়েও কথা তোলেন শুভাগত। পাশাপাশি বিপিএলের মান আরও উন্নত করার জন্য রান যাতে ভালো হয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেটের আশা করেন এই অলরাউন্ডার। “আমাদের প্লেয়ারদের সুযোগ আমরা পাচ্ছি। ফ্র্যাঞ্চাইজির দিক থেকে এটা আসলে আমাদের পার্ট না। বোর্ডের সাথে তাদের কী কমিটমেন্ট আছে সেটা (তাদের ব্যাপার)। এটা আমাদের জন্য ভালো সুযোগ। প্লেয়ারদের জন্য ভালো। আন্তর্জাতিক ক্রিকেট খেললে ইতিবাচকই হবে আমাদের জন্য।'' “টি-টোয়েন্টিতে সবাই অবশ্যই রানের উইকেট চায়। এবারের উইকেটও ভালো ছিল। মিরপুরের প্রথম দিকে সেইরকম উইকেট হয়তবা আমরা পাই নাই। চট্টগ্রাম, সিলেটে যেমন উইকেট ছিল সবাই হাই-স্কোরিং ম্যাচই দেখেছে। এরকম উইকেটই আশা করি। রান হবে, বোলার ব্যাটার সবাই সুবিধা হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে। সবার এটাই প্রত্যাশা আমরাও এটা আশা করি।''
