সেমিফাইনালে উপমহাদেশের দলগুলোর দাপট
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Kusal Mendis Century and Wellalages Spin Help Sri Lanka Beat England in a Thriller
-
2
West Indies Cricket Faces Financial Crisis, International Player Salaries Cut by 25
-
3
Nepal Beat Afghanistan by 5 Wickets
-
4
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
5
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
সেমিফাইনালে উপমহাদেশের দলগুলোর দাপট
সেমিফাইনালে উপমহাদেশের দলগুলোর দাপট
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্ট টেবিল, চার সেমিফাইনালিষ্ট দল দেখলে সত্যি বোঝা যাবেনা আইসিসি র্যাংকিংয়ে কার অবস্থান আসলে কত! র্যাংকিংয়ে ১ আর ২ এ থাকা দল দুইটি যে গ্রুপ পর্ব থেকেই বাদ। ইংল্যান্ডে খেলা বলে, র্যাংকিংয়ের অবস্থান ছাড়াও অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিন আফ্রিকা তথা উপমহাদেশের বাইরের দলগুলোর জয়জয়কারই থাকার কথা ছিল। অবশ্য কিছু ক্ষেত্রে বৃষ্টিও আশীর্বাদ কিংবা অভিশাপ হয়ে এসেছিলো। এই যেমন এ গ্রুপের অষ্ট্রেলিয়ার দু'টি ম্যাচই বৃষ্টিতে ভেসে গেছে, নিউজিল্যান্ড, বাংলাদেশও এক ম্যাচে কোন ফল দেখেনি। আর পয়েন্ট টেবিলের হিসেবটাই 'এ' গ্রুপের লড়াইটা বেশ জমিয়ে দিয়েছিল, বাংলাদেশ অষ্ট্রেলিয়া ছিল লড়াইয়ের অন্যতম অংশীদার, নিজেদের অসাধারণ জয় আর অষ্ট্রেলিয়ার পরাজয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিতে চলে যায় বাংলাদেশ। শুধু বাংলাদেশই নয়, চ্যাম্পিয়নস ট্রফির দৌড় এখন অনেকটাই উপমহাদেশ কেন্দ্রিক, একমাত্র নিজেদের কন্ডিশন আর সামর্থ্য অনুযায়ী খেলে তিন ম্যাচের তিনটি জিতেই সেমিতে ইংল্যান্ড। বাকী দুই সেমিফাইনালিষ্ট টুর্নামেন্টের হট ফেভারিট ভারত, তাদের সেমি খেলা অনুমেয়ই ছিল তবুও ২য় ম্যাচে শ্রীলংকানদের কাছে হেরে ৩য় ম্যাচ অঘোষিত নক আউট হয়ে পড়লেও বড় আসরে বরাবরই চোক করা ভিলিয়ার্স, আমলাদের দক্ষিন আফ্রিকাকে সহজে হারিয়েই সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ বিরাট কোহলির ভারত। অন্যদিকে র্যাংকিংয়ে ৫ম দল নিউজিল্যান্ড এর এত এত তারকা নিয়েও হতাশ করা যতটা অবাক করেছে তার চাইতে বেশী অবাক করেছে পাকিস্তানের দুর্দান্ত খেলে সেমিফাইনাল নিশ্চিত করায়। র্যাংকিংয়ের ৮ নাম্বার দলটির কথা কেউ বিবেচনায়ই রাখেনি, এমনকি টুর্নামেন্টের ১ম ম্যাচটাও তারা হার দিয়ে শুরু করে ভারতের বিপক্ষে, এরপর পর পর দুই ম্যাচে দক্ষিন আফ্রিকা আর শ্রীলংকাদের হারিয়ে তারাও সেমিতে। উপমহাদেশের একমাত্র দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ৭ নাম্বার দল শ্রীলংকা। ভারত কে হারিয়ে তারাও সেমির পথে এগিয়েছিল তবে গতকাল আনপ্রেডিক্টেবল পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে লংকানরা। সব মিলিয়ে ইংল্যান্ড কে বাদ দিলে সেমিফাইনালের দলগুলো খেয়াল করলে মনে হবে এটা কোন এশিয়া কাপ। উপমহাদেশীয়দের জয়জয়কার ফাইনাল অবধি থাকছে নিশ্চিত, ইংল্যান্ড ফাইনাল খেললেও খেলতে হবে কোন উপমহাদেশীয় দলের সাথে, হয় বাংলাদেশ নতুবা ভারত। বাজির দৌড় ভারতের দিকে বেশী হলেও সামর্থ্যের সেরাটা দিতে পারলে বাংলাদেশও ফাইনাল খেলার যোগ্যতা রাখে বলেই ক্রিকেট সমর্থকরা মনে করেন। সেমিফাইনালিস্টদের নিয়ে আইসিসি'র বানানো প্রোমোঃ
