হ্যাটট্রিক জয়ের মিশনে টসে জিতলেন তামিম
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 hour ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
হ্যাটট্রিক জয়ের মিশনে টসে জিতলেন তামিম
হ্যাটট্রিক জয়ের মিশনে টসে জিতলেন তামিম
সিলেট থেকে শেষ দুই ম্যাচ জিতে আসা ফরচুন বরিশালের সামনে হ্যাটট্রিক জয়ের হাতছানি। আগের ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাত্র ৭২ রানে অলআউট হয়ে যাওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য জয়ে ফেরার কঠিন চ্যালেঞ্জ। টসে হারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আগে করবে ব্যাটিং। ঢাকায় দ্বিতীয় পর্বের শুরুটা জয়ে রাঙাতে চায় দু'দলই। সেরা একাদশে দু'দলই এনেছে পরিবর্তন।
মিরপুর হোম অব ক্রিকেটে হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬ টায়। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
বিগ ব্যাশ মাতিয়ে আসা জশ ব্রাউনের বিপিএল অভিষেক চট্টগ্রামের জার্সিতে। জাতীয় দলের অ্যাসাইনমেন্টে বিপিএল ছাড়লেন আভিষ্কা ফার্নান্দো। অন্যদিকে ফরচুন বরিশালের জার্সি গায়ে বিপিএলে ফিরলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাদ গেলেন পেসার খালেদ আহমেদ ও আকিফ জাভেদ।
দুই দলই এখন পর্যন্ত খেলেছে সমান ৬টি করে ম্যাচ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অবশ্য ৪ জয় নিয়ে আছে টেবিলের তিনে। অন্যদিকে, পাঁচে থাকা ফরচুন বরিশালের জয় ও হার ৩-৩।
টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াইয়ে ফেভারিট বেছে নেওয়া খুব কঠিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে সেরাটা দেওয়া দলই জিতবে।
ফরচুন বরিশাল একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ ইমরান, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ সাইফউদ্দিন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ-
জশ ব্রাউন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, টম ব্রুস (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), সৈকত আলি, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।
