টস জিতে অধিনায়ক শান্তর শুরু, খেলছেন জাকের
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
I Tried to Play According to the Merit of the Ball- Miraz
-
2
Pakistan Level the Series with Victory Over West Indies
-
3
New Approach for Aussie Pacer Ahead of Bangladesh Test Series
-
4
New Era for Joe Roots England Against Pakistan, Jordan Cox to Bat at No. 3
-
5
Mirazs Brilliant Century Lifts Bangladesh to 263 on Day One in Darwin
টস জিতে অধিনায়ক শান্তর শুরু, খেলছেন জাকের
টস জিতে অধিনায়ক শান্তর শুরু, খেলছেন জাকের
সিলেটের পিচে পেসাররা বাড়তি সুবিধা পাবে, ফলে দুই দলের একাদশেই দেখা মিলল থ্রি-পেস-অ্যাটাকের। শক্তিমত্তার বিচারে বাংলাদেশ ঢেরবেশি এগিয়ে থাকবে। কারণ, বিপিএলের টপ পারফর্মাররা খেলতে নামছেন এই সিরিজ। ফর্মের তুঙ্গে থাকা টাইগার ক্রিকেটারদের সামনে কঠিন পরীক্ষায় বসতে হবে ম্যাথুস, আসালাঙ্কাদের।
আজ সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে। টসে জিতলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্ত জানালেন আগে বোলিং করার। চমক হিসাবে বাংলাদেশের সেরা একাদশে জাকের আলি অনিক। এশিয়ান গেমসে বাংলাদেশের জার্সিতে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা জাকের বিপিএল মাতিয়ে শেষবেলায় ঢুকলেন দলে, আজ খেলছেন ম্যাচ।
নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছরের শেষ দিনে সবশেষ টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী ও তানভীর ইসলাম। তাদের জায়গায় ফিরলেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক ও তাসকিন আহমেদ।সিলেটের কন্ডিশনে তিন পেসার নিয়েই লড়াইয়ে নামার চিন্তা করল টিম ম্যানেজমেন্ট। বিপিএলে সর্বোচ্চ ২২ উইকেট শিকার করে আসা শরিফুল ইসলাম তাসকিন আহমেদের সঙ্গী। মাথার আঘাত ও বিশ্রাম কাটিয়ে বিপিএলের ফাইনাল খেলা মুস্তাফিজুর রহমানও আছেন সেরা একাদশে।
থিংক আউট অব দ্য বক্সে গিয়ে বাংলাদেশ একাদশ তৈরি করায় সুযোগ পাননি নাইম শেখ, ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকারকে। বিপিএলে ১৪১.১৩ স্ট্রাইক রেটে ১৯৯ রান করা জাকের আলি অনিকের সুযোগ মিলল মিডল অর্ডারে। সাকিব আল হাসান না থাকায় অলরাউন্ডার ভাবনায় শেখ মেহেদী সেরা একাদশে।বাংলাদেশ একাদশ-
লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ-
আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মাহেশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, মাথিসা পাথিরানা, ও বিনুরা ফার্নান্দো।
