সাকিব-সৌম্যে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 54 minutes ago
সাকিব-সৌম্যে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
সাকিব-সৌম্যে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ দলের সূচনা ছিল ভয়াবহ। স্কোরবোর্ডে ১১ রান জমা হতে না হতেই ফিরে গেছেন তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান তামিম, সাব্বির আর মুশফিক।
উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকারের সঙ্গে তাই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের কাঁধে চাপিয়ে নিয়েছেন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার। ১২ ওভার পর্যন্ত সেই চাপটা ভালই সামলাচ্ছেন এই দুই মারকুটে ব্যাটসম্যান। ৬৮ রানের জুটি গড়ে ২৮১ রানের লক্ষ্যমাত্রাটাকে ধীরে ধীরে নাগালে নিয়ে আসছেন এই ডাবল এস। দলের সংগ্রহ ১৩ ওভারে ৭৯ রান।
সাকিব আল হাসান ৩৩ এবং সৌম্য অপরাজিত আছেন ৩৫ রানে। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৭ ওভারে ২০২ রান।
