চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আশাবাদী বাশার
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Kusal Mendis Century and Wellalages Spin Help Sri Lanka Beat England in a Thriller
-
2
West Indies Cricket Faces Financial Crisis, International Player Salaries Cut by 25
-
3
Nepal Beat Afghanistan by 5 Wickets
-
4
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
5
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আশাবাদী বাশার
চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আশাবাদী বাশার
ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সে হতাশ নন টাইগারদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বরং এই দলকে নিয়েই আশাবাদী তিনি। সম্প্রতি আইসিসি’র ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, যেকোন দলকেই বিপদে ফেলতে পারে বাংলাদেশ।
তিনি বলেন, 'ইংল্যান্ডের উইকেট কেমন হবে সেটা এখনি বলা যাচ্ছে না তবে উইকেটের উপর নির্ভর করছে অনেক কিছুই। আবহাওয়া যদি শুষ্ক থাকে তবে পিচ থেকে সুবিধা পাবে স্পিনাররা। অন্যথায় সুবিধা পাবে পেসাররা। এক্ষেত্রে বাংলাদেশ বিপাকে ফেলতে পারে যেকোন দলকে। কেননা দলে যে সিনিয়র খেলোয়াড়রা আছে যেমন মাশরাফি, সাকিব, তামিম, রিয়াদ এরা প্রায় দশ বছর ধরে খেলছে জাতীয় দলের হয়ে এবং বিশ্বের প্রায় সব যায়গায় খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে।'
ব্যাটসম্যানদের নিয়ে বলতে গিয়ে হাবিবুল বাশার বলেন, 'আমি বিশ্বাস করি তামিম-সৌম্যরা ভালো কিছু করবে। তবে দেখার বিষয় নতুন বলে তারা কেমন খেলে।' তিনি আরো যোগ করেন, 'আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজ দলের জন্য অনেক কাজে দিবে। এই সিরিজের ।পারফর্ম্যান্স ধরে রাখতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক দূর যেতে পারবে বলে আমি আশাবাদী।'
চলতি সিরিজে এখন পর্যন্ত আয়ারল্যান্ডের সাথে দুই ম্যাচের এক ম্যাচের কোন ফলাফল হয়নি বৃষ্টির জন্য। আরেক ম্যাচে টাইগাররা জয় পেয়েছে বড় ব্যবধানে। সিরিজের অন্য প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সাথে হেরেছে এক ম্যাচ। সিরিজ এবং নিজেদের শেষ ম্যাচে ২৪মে ডাবলিনে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড মুখোমুখি হবে একে অপরের।
