আফগানিস্তানের জয়, মাত্র ৮১ রানে গুটিয়ে গেল জাপান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 45 সেকেন্ড আগে
আফগানিস্তানের জয়, মাত্র ৮১ রানে গুটিয়ে গেল জাপান

আফগানিস্তানের জয়, মাত্র ৮১ রানে গুটিয়ে গেল জাপান

আফগানিস্তানের জয়, মাত্র ৮১ রানে গুটিয়ে গেল জাপান

এশিয়ান গেমসর উদ্বোধনী ম্যাচে জাপানকে ৪৮ রানে হারিয়ে শুভসূচনা করেছে আফগানিস্তান। কম রানের ম্যাচটিতে আফগান বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক ব্যাটাররা।

টসে জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় জাপান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে আফগানরা। দলের হয়ে উদ্বোধনী ব্যাটার আকরাম ২৯ বলে সর্ব্বোচ্চ ৩৪ রান করেন। শেষ দিকে ইসহাকের দ্রুতগতির ২৫ রান আফগানিস্তানকে লড়াই করার মতো শক্ত পুঁজিতে পৌঁছে দেয়। 

জাপানের পক্ষে অধিনায়ক ইব্রাহিম ও সুগায়া ২টি করে উইকেট শিকার করেন।

১৩০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তানের বোলিং তোপের মুখে পড়ে স্বাগতিক জাপান। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে মাত্র ৮১ রানে অলআউট হয়ে যায় জাপান। জাপানের হয়ে কেবল রেও সাকিব (২৩) এবং দলের অধিনায়ক (১৭) কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন।

আফগানিস্তানের হয়ে বোলিংয়ে ম্যাচের সেরা পারফর্ম করেন তরুণ বোলার আরব গুল। তিনি ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া খরোট ৩টি এবং আহমদজাই ২টি উইকেট নেন।

বোলিং বিভাগের এই দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে ৪৮ রানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান।