দ্বিতীয় টেস্টের আগেই দলে ফিরছেন এইডেন মারক্রাম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দ্বিতীয় টেস্টের আগেই দলে ফিরছেন এইডেন মারক্রাম

দ্বিতীয় টেস্টের আগেই দলে ফিরছেন এইডেন মারক্রাম

দ্বিতীয় টেস্টের আগেই দলে ফিরছেন এইডেন মারক্রাম

দক্ষিণ আফ্রিকার অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার এইডেন মার্করামকে দ্বিতীয় টেস্টে পাওয়ার আশা প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ডারবান টেস্টের পর ব্যক্তিগত কারণে দলের সঙ্গে গকেবারহায় যাননি তিনি, অনুপস্থিত ছিলেন সেন্ট জর্জ পার্কের টানা দুটি অনুশীলন সেশনেও। তবে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই দলে যোগ দিচ্ছেন এই ডানহাতি ব্যাটার।

ডারবানে দলের সেরা পারফর্মার মার্করাম শুক্রবার রাতেই গকেবারহায় পৌঁছানোর কথা। শনিবার দলের ঐচ্ছিক অনুশীলনে তার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং রোববার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের একাদশেও তাকে রাখা হতে পারে।

মার্করামের অনুপস্থিতিতে প্রথম সেশনগুলোতে স্লিপ কর্ডনে ডেভিড বেডিংহাম, উইয়ান মুল্ডার ও মার্সেলো জানসেনের পাশাপাশি দ্বিতীয় স্লিপে ক্যাচিং অনুশীলন করতে দেখা গেছে স্পিনার সাইমন হারমারকে। অন্যদিকে উইকেটরক্ষক কাইল ভেরেইনের স্থানে একাদশে জায়গা পাওয়া রাইয়ান রিকেলটন দীর্ঘ সময় ধরে ফিটনেস ও কিপিং অনুশীলন চালিয়েছেন।

রিকেলটনের ব্যাটিং অর্ডার বদলে নিচে নামানো হতে পারে এবং বাদ পড়ছেন ট্রিস্টান স্টাবস। তাদের জায়গায় একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন ম্যাথিউ ব্রিটজকে ও মার্কাস অ্যাকারম্যান। দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য পেস আক্রমণ হিসেবে কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, মুল্ডার ও জানসেনের বল সামলে বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন এই দুজন।

পিচ বিবেচনায় দল মাত্র একজন মূল স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করলেও সাইমন হারমারই কেশব মহারাজের চেয়ে এগিয়ে আছেন এমন নিশ্চিত করে বলা যাচ্ছে না। এছাড়া স্পিন অলরাউন্ডার সেনুরান মুতুসামিও টিম ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছেন।

প্রথম টেস্ট চলাকালীন মার্করাম কাঁধের অস্বস্তিতে মাঠেই ফিজিওর চিকিৎসা পেয়েছিলেন। এছাড়া ব্যক্তিগত কারণে সাম্প্রতিক সময়ে দ্য হানড্র্রেড টুর্নামেন্ট ও প্রথম ওডিআই ম্যাচ থেকেও বিরতি নিয়েছিলেন তিনি। তবে বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, মার্করামের ডারবান টেস্টের সেই ফিটনেস সমস্যা কেবলই পেশির টান ছিল। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং আসন্ন দ্বিতীয় টেস্ট সহ সিরিজের বাকি অংশ জুড়ে খেলার জন্য প্রস্তুত।