এশিয়ান গেমসের বাংলাদেশ দলে সাইফউদ্দিনের জায়গায় আলিস আল ইসলাম
-
1
অধিনায়ত্বের চাপে পারফর্ম করতে পারছেন না বাবর- ওয়াকার ইউনিস
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড
-
3
পাকিস্তানি নারীদের ব্রোঞ্জ জয়, হতাশা নিয়ে ফিরল বাংলাদেশ
-
4
দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন কলিন ইনগ্রাম
-
5
উইল জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম ওডিআইয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ইংল্যান্ড
এশিয়ান গেমসের বাংলাদেশ দলে সাইফউদ্দিনের জায়গায় আলিস আল ইসলাম
এশিয়ান গেমসের বাংলাদেশ দলে সাইফউদ্দিনের জায়গায় আলিস আল ইসলাম
আসন্ন ২০তম এশিয়ান গেমসের বাংলাদেশ স্কোয়াডে বড় পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে এশিয়ান গেমস থেকে আগেই ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে অফ-স্পিনার আলিস আল ইসলামকে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে এশিয়ান গেমস থেকে বাদ পড়েছেন সাইফউদ্দিন।
অন্যদিকে, ২৯ বছর বয়সী আলিস আল ইসলাম মূলত সীমিত ওভারের ক্রিকেটে কার্যকরী বোলার হিসেবে পরিচিত। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ 'এ' দলের হয়ে অনফিশিয়াল ওডিআই সিরিজেও খেলেছেন এই অফ-স্পিনার।
উল্লেখ্য, জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া ২০তম এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ ক্রিকেট দল এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।
