টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ
-
1
স্টেডিয়ামের স্ট্যান্ডে সাবেকদের নাম দেওয়ার পরিকল্পনায় তামিম
-
2
আঞ্চলিক কমিটি ভেঙে নির্বাচনের পথে বিসিবি
-
3
শিক্ষার্থীদের জন্য ফ্রি গ্যালারি, বাংলাদেশ-পাকিস্তান টেস্টে বিশেষ উদ্যোগ
-
4
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ
-
5
৫০ টাকায় টেস্ট দেখার সুযোগ, শিক্ষার্থীদের জন্য ফ্রি গ্যালারি ঘোষণা বিসিবির
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ
নিউজিল্যান্ড সিরিজের পরই সুখবর আন্তর্জাতিক টি-টুয়েন্টি অঙ্গনে আবারও একধাপ এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ র্যাঙ্কিং হালনাগাদে ‘টিম টাইগার্স’ উঠে এসেছে অষ্টম স্থানে, যা সাম্প্রতিক পারফরম্যান্সেরই প্রতিফলন।
মঙ্গলবার প্রকাশিত আইসিসির নতুন তালিকায় বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২২৫। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করার পর এই অগ্রগতির দেখা মিলেছে। আগের অবস্থান থেকে এক ধাপ এগিয়ে এখন তারা শীর্ষ দশে নিজেদের জায়গা আরও মজবুত করেছে।
এই পরিবর্তনে পিছিয়ে গেছে শ্রীলঙ্কা। ছয় পয়েন্ট হারিয়ে তারা নেমে গেছে নবম স্থানে। তাদের ঠিক পরেই রয়েছে আফগানিস্তান, যাদের সংগ্রহ ২২০ পয়েন্ট।
শীর্ষস্থান অপরিবর্তিত রেখেছে ভারত, তাদের পয়েন্ট ২৭৫। তালিকার দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ এই চার দলও আগের অবস্থানেই থেকে গেছে, শীর্ষ সাতের বিন্যাসে কোনো পরিবর্তন আসেনি।
র্যাঙ্কিং নির্ধারণে আইসিসি গত এক বছরের পারফরম্যান্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। পাশাপাশি আগের দুই বছরের ম্যাচগুলোকেও অর্ধেক ওজন ধরে হিসাব করা হয়েছে। ফলে সাম্প্রতিক সময়ে যারা ধারাবাহিক ভালো খেলছে, তাদের উন্নতি চোখে পড়ার মতো দ্রুত হচ্ছে।
