পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ
-
1
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অ্যামাজন ওয়ারিয়র্স
-
2
জেন-জি ক্রিকেটারদের বুঝেই কোচিংয়ে মানিয়ে নিচ্ছেন সালাহউদ্দিন, রানাকে না পাওয়ায় আক্ষেপ
-
3
শ্রীলঙ্কা সফরেও নেই বুমরাহ, হাঁটুর চোটে বিশ্রামের পরামর্শ বিসিসিআই মেডিকেল দলের
-
4
তিন বছর পর কি মুক্তি মিলছে ইমরান খানের, নেপথ্যে সমঝোতার আভাস
-
5
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ
পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটাই ছিল মূল আসর শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩৩ রান হেরেছিলো বাংলাদেশ।
সোমবার দুবাইয়ে রাতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জবাবে ১৮.৪ ওভারে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান নারী ক্রিকেট দলের ইনিংস।
ব্যাটিংয়ে নেমে ওপেনার সাথী রানী ১৬ বলে ৫ চারে ২৩ রান করেন। আরেক ওপেনার দিলারা আক্তার আউট হন ১০ রান করে। সোবহানা মোস্তারি করেন ১৫ রান। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২২ বলে ১৮ ও তাজ নেহার ২০ বলে ১৭ রান করেন। শেষে ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন রাবেয়া খাতুন।
পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন সাদিয়া ইকবাল।
১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুতই ফিরে যান পাকিস্তানের দুই ওপেনার মুনিবা আলী ও গুল ফিরোজা। অধিনায়ক নিদা দার করেন ১৬ বলে ১৪ রান। পাকিস্তানের পক্ষে উমাইমা সোহেল ৩৩ বলে ৩ চারে সর্বোচ্চ ৩৩ রান করেন। আর কেউ তেমন সুবিধা করতে পারেনি। শেষ দিকে দ্রুতই উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় পাকিস্তানের মেয়েরা।
বাংলাদেশ নারী দলের হয়ে মারুফা আক্তার, রাবেয়া খান, স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নেন।
