বিসিবির দায়িত্ব ছাড়লেন কিউরেটর টনি হেমিং
-
1
লিটন সাইফের ব্যাটে উড়ে গেল দুরন্ত, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে জয় দিয়ে শুরু ধুমকেতুর
-
2
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, দলে ঢুকলেন মোহাম্মদ সিরাজ
-
3
রুদ্ধশ্বাস ফিনিশ, সোহানের ব্যাটে দুই উইকেটের নাটকীয় জয় দুর্বারের
-
4
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি স্থগিত
-
5
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজলউড
বিসিবির দায়িত্ব ছাড়লেন কিউরেটর টনি হেমিং
বিসিবির দায়িত্ব ছাড়লেন কিউরেটর টনি হেমিং
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে যে কিউরেটর টনি হেমিং তার পদ থেকে পদত্যাগ করছেন। ক্রিকেট টার্ফ ম্যানেজমেন্টে টনি হেমিং সুপরিচিত এক নাম।
২০২৩ সালের জুলাই মাসে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দিয়েছিল টনি হেমিংকে। তবে সম্পর্কের অবসান ঘটল এক বছরেই। আজ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে টনি হেমিংয়ের বিদায়ের খবর নিশ্চিত করে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী তার কার্যকালীন মূল্যবান অবদানের জন্য হেমিংকে ধন্যবাদ জানিয়েছেন,
'টনি হেমিং বিসিবির জন্য অমূল্য সম্পদ ছিলেন, তার বিস্তৃত জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে আমাদের ক্রিকেট অবকাঠামো উন্নত করতে সহায়তা করেছেন। তার পরিশ্রমী মনোভাব এবং নিবেদন বাংলাদেশের মাঠ প্রস্তুতির মান উন্নত করেছে, সেখানে একটি স্থায়ী প্রভাব ফেলেছে।"
বিসিবি টনি হেমিংকে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।
বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়ার ওয়াকার ক্রিকেট মাটি বিশেষজ্ঞ ও পরামর্শক ছিলেন টনি হেমিং। এছাড়া আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িতে সামলেছেন, ছিলেন ওমান ক্রিকেট অ্যাকাডেমির আইসিসি পিচ কনসালটেন্ট। এছাড়াও আরও উল্লেখযোগ্য ভূমিকায় কাজ করেছেন গুনী এই কিউরেটর।
