জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়েছে আফগানিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 4 মিনিট আগে
জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়েছে আফগানিস্তান

জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়েছে আফগানিস্তান

জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়েছে আফগানিস্তান

আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের বিশাল পরাজয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সমীকরণ এখন কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। ১৯ অক্টোবর আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে ১৫৮ রানের নিরঙ্কুশ জয় নিশ্চিত করে ফাইনালে ওঠার পথ সুগম করেছে আফগানরা।

এর আগে সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৯৯ রানে পরাজিত করে সুবিধাজনক অবস্থানে ছিল জিম্বাবুয়েনরা। এই ম্যাচে জয় পেলেই তাদের ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যেত  চরম ব্যাটিং বিপর্যয়ে সেই সুযোগ হাতছাড়া হয় তাদের।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ২৯৪ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে তোলে। উদ্বোধনী জুটিতে রহমানউল্লাহ গুরবাজ ২০ বলে ২৫ রান করে বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে ১৪০ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েন ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতাল। ইব্রাহিম ৯৬ বলে ৯০ রানে থামলেও আতাল ১১০ বলে ১০২ রানের আকর্ষণীয় শতক উপহার দেন।

জিম্বাবুয়ের হয়ে বল হাতে সফল ছিলেন এরনেস্ট মাসুকু, যিনি ৩টি উইকেট শিকার করেন।

২৯৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় জিম্বাবুয়ে। স্কোরবোর্ডে মাত্র ৪৩ রান তুলতে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ফেলে তারা।

পঞ্চম উইকেটে অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্ল ১১২ বলে ৬৪ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে লেগ স্পিনার রশিদ খানের এক বিধ্বংসী স্পেলে ভেঙে পড়ে তাদের সব প্রতিরোধ। রায়ান বার্ল ৩১ ও সিকান্দার রাজা ৪৮ রান করে আউট হলে ১৩৬ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। রশিদ খান ৮ ওভারে মাত্র ১৭ রান খরচায় তুলে নেন ৪টি মূল্যবান উইকেট।