দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত
-
1
আঘাত পেয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অনুপস্থিত গিল, নেতৃত্বের দায়িত্বে রাহুল
-
2
দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ
-
3
অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে ইতিবাচক পেসার হাসান
-
4
প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে তাইজুল, একাদশের বাইরে রেখে পর্যবেক্ষণ
-
5
দেশে ফিরে খেলার সুযোগ নেই সাকিবের- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত
দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত
বারবার বৃষ্টির কারণে দিনের খেলা আর মাঠে গড়ানো সম্ভব নয় দেখে আজকের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন দুই আম্পায়ার। আগামীকাল সকাল সাড়ে নয়টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা।
রাজধানীতে আজ সকাল শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। ভারি বৃষ্টি না হলেও গুড়িগুড়ি বৃষ্টিই দিচ্ছে চোখ রাঙানি। ফলে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়া নিয়ে জাগে সংশয়। বৃষ্টির কারণে প্রথম ইনিংসে কিউইদের গুটিয়ে দেওয়ার অপেক্ষা বাড়ছে বাংলাদেশের। কিন্তু ১৫ মিনিট এগিয়ে আজ সকাল ৯ টা ১৫ মিনিটে দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শুরু হওয়ার আগেই বৃষ্টির বাগড়া। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যার প্রভাব পড়েছে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামেও। তেরপলের কভারে পিচ ঢেকে রাখা হয়।
