সিলেট টাইটান্স দলে যুক্ত হলেন ইংল্যান্ড ব্যাটার স্যাম বিলিংস
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
ফিট থাকলে খেলব, অবসরের কোনো তাড়া নেই- ম্যাক্সওয়েল
-
2
বাদ রশিদ খান, আফগানিস্তান টি-টোয়েন্টি দলে নতুন অধিনায়ক ইব্রাহিম জাদরান
-
3
স্যামসনের পর বেথেলের ঝড়, নাটকীয় লড়াই শেষে ফাইনালে ভারত
-
4
বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান দলে নতুন বিতর্ক, শ্রীলঙ্কায় অসদাচরণের অভিযোগে জরিমানা
-
5
বিশ্বকাপ ঝড়ে ফারহান দুইয়ে, শীর্ষে অভিষেক
সিলেট টাইটান্স দলে যুক্ত হলেন ইংল্যান্ড ব্যাটার স্যাম বিলিংস
সিলেট টাইটান্স দলে যুক্ত হলেন ইংল্যান্ড ব্যাটার স্যাম বিলিংস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের আগ মুহূর্তে সিলেট টাইটান্স দলে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার স্যাম বিলিংস। দলটি এখন টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্বে প্রবেশ করায়, তার উপস্থিতি দলে অভিজ্ঞতা এবং কৌশলগত গভীরতা যোগ করবে।
দল ও পরিচালনা জানিয়েছে, বিলিংসের যোগদানের জন্য সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং তিনি নিয়ম অনুযায়ী খেলতে প্রস্তুত। প্লে-অফের কাছাকাছি সময়ে, সিলেট টাইটান্স মাঠে তাদের প্রস্তুতি ও পারফরম্যান্সের দিকে পুরো মনোযোগ দিয়েছে।
দলের মিডিয়া ও কমিউনিকেশন টিম এক বিবৃতিতে জানিয়েছে, “দলের লক্ষ্য কেবল মাঠে শক্তিশালী প্রস্তুতি ও নিখুঁত পারফরম্যান্স নিশ্চিত করা।”
এদিকে সিলেট টাইটান্স যেনো ইংলিশ তারকাদের মেলা। সিলেট টাইটান্সে আন্তর্জাতিক ইংলিশ তারকা মঈন আলী, স্যাম বিলিংস ও ক্রিস ওকস, সাথে আছেন ইথান ব্রুকস।
আগামী ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটান্স, যে ম্যাচটি জিতলে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পাবে দলটি।
