বিসিবি নির্বাচনে আসিফ মাহমুদের হস্তক্ষেপের প্রমাণ
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
-
5
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
বিসিবি নির্বাচনে আসিফ মাহমুদের হস্তক্ষেপের প্রমাণ
বিসিবি নির্বাচনে আসিফ মাহমুদের হস্তক্ষেপের প্রমাণ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক নির্বাচন ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার চূড়ান্ত রূপ নিয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ বর্তমান বোর্ড ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদনে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সরাসরি হস্তক্ষেপের বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব খাটিয়ে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দিতে চাপ প্রয়োগ করা হয়েছিল।
নতুন কমিটি ঘোষণার আগে ক্রীড়া পরিষদের উপসচিব (ক্রীড়া) আমিনুল এহসান তদন্তের ফলাফল তুলে ধরে বলেন, "তদন্ত রিপোর্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হস্তক্ষেপ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাপ দিয়েছেন তিনি। শেরাটন হোটেলে আসিফ মাহমুদ ও সাখাওয়াত হোসেন প্রভাবিত করেছেন ভোটারদেরকে পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য।"
দুই দিন আগে জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেওয়া এই প্রতিবেদনে আরও নানা অনিয়মের চিত্র উঠে এসেছে। এর ভিত্তিতেই বিদ্যমান বোর্ড বাতিলের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
একই সঙ্গে বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। তিনি বলেন, "আমিনুল ইসলাম বুলবুল একটা পক্ষ হিসেবে ১০ ক্রিকেটারকে মনোনয়ন দিয়ে সুবিধা নিয়েছেন, এই প্রমাণও পাওয়া গেছে। এই নির্বাচন অসম্পূর্ণ ও অনিয়মে ভরা হিসেবে দেখছে কমিটি।"
নির্বাচন প্রক্রিয়ার এসব অনিয়ম আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছেও জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আমিনুল এহসান। এ বিষয়ে তিনি বলেন, "আমরা এই তদন্ত রিপোর্ট আইসিসিতে পাঠিয়েছি। আশা করি নির্বাচনে যেভাবে নিয়ম ভঙ্গ করা হয়েছে, সেগুলো বিবেচনা করে তারা নতুন কমিটিকে অনুমোদন দেবে।"
