দেশেই আছেন ফারুক আহমেদ
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
দেশেই আছেন ফারুক আহমেদ
দেশেই আছেন ফারুক আহমেদ
ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার অবস্থান থেকে সরতে না চান এবং সরকার থেকে জোরপূর্বক তাকে সরানো হয়েছে। এমন সব অভিযোগ আইসিসির কাছে জানিয়েছেন ফারুক আহমেদ। এরমাঝেই তার দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে... তবে ফারুক আহমেদ নিশ্চিত করলেন তিনি দেশেই আছেন।
দেশ ত্যাগের খবর শুনে ফারুক আহমেদ বললেন, ‘আমি কি ফ্যাসিস্টের দালাল নাকি যে দেশ ছাড়বো? দেশে আছি, দেশে থাকবো, দেখা হবে..'
গতরাতে ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করলো জাতীয় ক্রীড়া পরিষদ। জুলাই আন্দোলনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। সরকারের চাওয়ায় ক্রীড়া পরিষদের কোটায় সরাসরি বিসিবি পরিচালক হন তিনি। পরে বিসিবি সভাপতির দায়িত্ব পান।
দায়িত্ব পালনের ৯ মাস না যেতেই পদ ছাড়তে বাধ্য হয়েছেন ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ হারানো ফারুক আহমেদ বিসিবির সভাপতির চেয়ারে থাকার যোগ্যতাও হারালেন।
