বাংলাদেশের দর্শকরা যেভাবে দেখতে পারবেন টি-টি-টোয়েন্টি বিশ্বকাপ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের দর্শকরা যেভাবে দেখতে পারবেন টি-টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের দর্শকরা যেভাবে দেখতে পারবেন টি-টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের দর্শকরা যেভাবে দেখতে পারবেন টি-টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দেশের ক্রিকেটপ্রেমীরা এই বিশ্বকাপের উত্তেজনা থেকে বঞ্চিত হবেনা। তারা ঘরে বসেই উপভোগ করতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সম্প্রচার সম্পর্কিত বিস্তারিত তথ্য আজ প্রকাশ করেছে।

বাংলাদেশে সব ম্যাচ দেখা যাবে দেশি মালিকানাধীন টিএসএম এর মাধ্যমে। লিনিয়ার টিভিতে খেলা সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি, আর ডিজিটাল মাধ্যমে সরাসরি খেলা দেখার সুবিধা মিলবে র‍্যাবিটহোল বিডি অ্যাপ। র‍্যাবিটহোল বিডি মূলত গাজী টিভির ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত।

বিশ্বকাপের মূল আয়োজন ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে করবে। ভারতীয় দর্শকরা স্টার স্পোর্টস টিভি এবং জিওহটস্টার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে খেলা দেখতে পাবেন। ভারতের সঙ্গে সঙ্গে ইংরেজি, হিন্দি, বাংলা ও অন্যান্য ভাষায় সরাসরি সম্প্রচার থাকবে। শ্রীলঙ্কার জন্য ডায়ালগ টিভি লাইভ সম্প্রচারের দায়িত্বে থাকবে, পাশাপাশি তাদের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও খেলা দেখা যাবে।

আইসিসি জানিয়েছে, মূল টুর্নামেন্টের পাশাপাশি প্রস্তুতি ম্যাচগুলোর সম্প্রচারও থাকবে নির্বাচিত চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে। এছাড়া আইসিসি এর নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ICC.tv তেও সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।