কেন লিটন অধিনায়ক নন? ‘বোর্ডের কাউকে প্রশ্ন করেন’
-
1
চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার- মিরাজ
-
2
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ সমতায় ফেরাল পাকিস্তান
-
3
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে জো রুটদের নতুন অধ্যায় ৩ নম্বরে জর্ডান কক্স
-
4
আঘাত পেয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অনুপস্থিত গিল, নেতৃত্বের দায়িত্বে রাহুল
-
5
বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে অজি পেসারের নতুন কৌশল
কেন লিটন অধিনায়ক নন? ‘বোর্ডের কাউকে প্রশ্ন করেন’
কেন লিটন অধিনায়ক নন? ‘বোর্ডের কাউকে প্রশ্ন করেন’
অধিনায়ক শান্তর নেতৃত্বেই সম্প্রতি দেশের ক্রিকেটাঙ্গনে আসে অবিস্মরণীয় সব সাফল্য। গত ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আসরেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার। দুর্দান্ত এই শান্তর পক্ষেই থাকল বিসিবি, তাকেই বেছে নিল নতুন অধিনায়ক হিসাবে। আজ বিপিএলের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে লিটন দাস জানালেন, নতুন অধিনায়ককে এখনও অভিনন্দন বা শুভকামনা জানাননি তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন লিটন কুমার দাসকে অধিনায়ক হিসাবে বেছে নেয়নি? এই প্রশ্নের উত্তর নেই লিটনের কাছে, বললেন এটা ‘বোর্ডের কাছে জানতে চান’। অধিনায়ক হওয়ার দৌড়ে সাকিব, তামিমের পর রেসে এগিয়ে ছিল লিটন দাসের নামই। কিন্তু সময়ের বদলে পালটে গেল দৃশ্যপট। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন লিটন কুমার দাস। কিন্তু বিশ্বকাপের দলে লিটনের সেই দায়িত্ব রইল না। সেখানে দেখা যায় শান্তকে। এতদিন তিন সংস্করণে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। কিন্তু খেলার বাইরে অন্যান্য ব্যস্ততা ও চোটে তাকে সব সময় পাওয়া যাচ্ছে না। সাকিব আল হাসান ভারত বিশ্বকাপের আগে ওয়ানডের অধিনায়ত্ব চালিয়ে যাওয়া নিয়ে অনীহা প্রকাশ করায় শান্তর ওপর তাই পড়েছে দায়িত্বের ভার। আগামী এক বছরের জন্য শান্তকে অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সতীর্থ শান্তকে অভিনন্দন জানিয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন,‘নাহ, কোনো কথা হয়নি।’নেতৃত্ব আর ফিরে পাওয়া নিয়ে লিটন দাসের বক্তব্য, ‘এটা আমি জানি না। এটা বোর্ডের কাউকে প্রশ্ন করলে ভালো হয়। ওটা এখন অতীত হয়ে গেছে। এখন বিপিএলে আছি বিপিএল নিয়ে থাকি। যেহেতু ইতোমধ্যে নতুন অধিনায়ক ঘোষণা করে দিয়েছে, এখানে তো কথা বলার কিছু নেই।'
