ব্রাইডন কার্সের পরিবর্তে সানরাইজার্স হায়দ্রাবাদে উইয়ান মুল্ডার
-
1
কৌশলটাই কাজে দিয়েছে- ৯ উইকেটের রহস্য জানালেন হাসান মাহমুদ
-
2
চোট কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে ফিরলেন হার্শিত রানা
-
3
লিটন দাস ছাড়াই শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ
-
4
রেনশর ব্যাটে বাংলাদেশের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া
-
5
রেনশর বোলিংয়ে বারবার বিপদে বাংলাদেশ, এবার খোঁচাও দিলেন অজি অলরাউন্ডার
ব্রাইডন কার্সের পরিবর্তে সানরাইজার্স হায়দ্রাবাদে উইয়ান মুল্ডার
ব্রাইডন কার্সের পরিবর্তে সানরাইজার্স হায়দ্রাবাদে উইয়ান মুল্ডার
২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর শুরুর আগেই স্কোয়াডে পরিবর্তনের ঘোষণা দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দলটি ইংলিশ তারকা ব্রাইডন কার্সের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুলডারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে।
কার্স চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন, যার ফলে তার বদলি হিসেবে মুলডারকে নেওয়া হয়েছে। ৭৫ লাখ রুপিতে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।
২৭ বছর বয়সী এই প্রোটিয়া অলরাউন্ডার এখন পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক, ১৮টি টেস্ট এবং ২৫টি ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ৬০টি উইকেট এবং ব্যাট হাতে ৯৭০ রান।
মুলডারের অন্তর্ভুক্তি সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াডে বাড়তি ভারসাম্য আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ তিনি একজন কার্যকরী মিডিয়াম পেসার এবং পাশাপাশি ব্যাট হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
