বাংলাদেশে প্রথম আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন করলো ওয়ালটন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন দাস
-
2
ফ্লেমিংয়ের ওপর আস্থা, ইংলিশ কোচিং কাঠামো নিয়ে হতাশ ভন
-
3
অধিনায়কত্ব ছাড়লেন স্কট এডওয়ার্ডস, নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক বাস ডি লিডে
-
4
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অ্যামাজন ওয়ারিয়র্স
-
5
দক্ষিণ আফ্রিকার পেস তোপে গুঁড়িয়ে বাংলাদেশ ইমার্জিং, শুরুতেই হার ত্রিদেশীয় সিরিজে
বাংলাদেশে প্রথম আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন করলো ওয়ালটন
বাংলাদেশে প্রথম আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন করলো ওয়ালটন
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে যুক্ত হওয়ার পর বাংলাদেশে প্রথমবারের মতো আর্জেন্টিনা দলের ফ্যান জার্সি উন্মোচন করেছে ওয়ালটন। আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এই জার্সি বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় ওয়ালটন। এর ধারাবাহিকতায় দেশজুড়ে প্রতিষ্ঠানটির ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা আর্জেন্টিনার এই ফ্যান জার্সি সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন’ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং পরিচালক সাবিহা জারিন অরনা।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ওয়ালটনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বাংলাদেশি বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি, যারা বিশ্বের ৫০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে। স্থানীয় উৎপাদনে শক্ত ভিত্তি গড়ে তুলে আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক বাজার সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশে আর্জেন্টিনা দলের বিপুলসংখ্যক সমর্থকদের মধ্যে এই ফ্যান জার্সি ব্যাপক সাড়া ফেলবে। একই সঙ্গে এর মাধ্যমে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ক্রীড়া ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
