রোমাঞ্চকর ফাইনালে এনএইচটি স্পোর্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
রোমাঞ্চকর ফাইনালে এনএইচটি স্পোর্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস

রোমাঞ্চকর ফাইনালে এনএইচটি স্পোর্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস

রোমাঞ্চকর ফাইনালে এনএইচটি স্পোর্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস

চট্টগ্রামের সিরাজ ফোর এইচ স্পোর্টস কমপ্লেক্স মাঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি-২০ ক্রিকেট লীগ ২০২৬’-এর ফাইনাল ও সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে এনএইচটি স্পোর্টসকে ২৬ রানে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নিয়েছে রাইয়ান স্পোর্টস।

ফাইনাল ম্যাচে ৩৪ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাইয়ান স্পোর্টসের তানজীর মিজবাহুল হক। একই দলের তালহা জুবায়ের ৩৭ বলে ৬৪ রান করে ‘গেম চেঞ্জার অব দ্য ম্যাচ’ এবং পুরো টুর্নামেন্টে মোট ১৮০ রান সংগ্রহ করে ‘সেরা ব্যাটারের’-এর পুরস্কার জেতেন। টুর্নামেন্টের সেরা বোলার হিসেবে ১২ উইকেট তুলে নিয়ে পার্পল ক্যাপ জেতেন রাইয়ান স্পোর্টসের শহীদুল ইসলাম। অন্যদিকে, এনএইচটি স্পোর্টসের সজিবুল আলম অলরাউন্ড পারফরম্যান্সে (১৩৫ রান ও ৬ উইকেট) ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।

ম্যাচ শেষে আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের হাতে ট্রফি, মেডেল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান 'স্পোর্টিফাই ইভেন্টস'-এর স্বত্বাধিকারী ফজলে দায়িয়ান। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মো. আলমগীর, সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সিজেকেএস কাউন্সিলর আমিনুল ইসলাম ও শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীরসহ বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর 'ফোর এইচ গ্রুপ' এবং কো-স্পন্সর ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ করা হয়।