অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে ৫ পেসার নিয়ে ওয়েস্ট ইন্ডিজের একাদশ
-
1
পিএসএলের নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক, মুজারাবানির পক্ষে এজেন্টের কঠোর প্রতিক্রিয়া
-
2
নাহিদ রানার আগুনে স্পেল, নিউজিল্যান্ড থেমে যায় ১৯৮ এ
-
3
১ বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ দাসুন শানাকা
-
4
শারমিনের ব্যাটে লড়াই জয়, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
-
5
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়, সমতায় ফিরল লড়াই
অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে ৫ পেসার নিয়ে ওয়েস্ট ইন্ডিজের একাদশ
অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে ৫ পেসার নিয়ে ওয়েস্ট ইন্ডিজের একাদশ
চার বিশেষজ্ঞ পেসার ও এক পেস বোলিং অলরাউন্ডার নিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য একাদশ সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় টাইগারদের সামনে অপেক্ষা করছে শক্তিশালী উইন্ডিজ পেস আ'ক্র'ম'ণ।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ২২ নভেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে ম্যাচ।
যথারীতি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। পেস আক্রমণে কেমার রোচ, আলজারি জোসেফ, শামার জোসেফ ও জেডেন সিলসের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।
গ্রিভসের মত অলরাউন্ডার কাভেম হজও আছেন একাদশে। বাঁহাতি এই স্পিন বোলিং অলরাউন্ডারই উইন্ডিজ একাদশে একমাত্র স্পিনার।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), আলিক আথানেজ, কেচি কার্টি, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেডেন সিলস।
