সাকিবের ফোরার প্রসঙ্গে যা বললেন বিসিবি পরিচালক আসিফ আকবর
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ, মার্চেই মাঠে নামছে দুই দল
-
2
বিশ্বকাপ ইস্যুতে সত্য সামনে আনলেন সালাহউদ্দিন, আসিফ নজরুলকে বললেন মিথ্যাবাদী
-
3
আমিরের মন্তব্যে ক্ষুব্ধ হারভাজন, অভিষেকের পাশে সাবেক ভারতীয় স্পিনার
-
4
মেঘলার ঘূর্ণিতে পাকিস্তান গুটিয়ে, ফাইনালে টাইগ্রেসরা
-
5
ট্রটের বিদায়ে আবেগঘন আফগান শিবির, কৃতজ্ঞতায় ভাসালেন রশিদ
সাকিবের ফোরার প্রসঙ্গে যা বললেন বিসিবি পরিচালক আসিফ আকবর
সাকিবের ফোরার প্রসঙ্গে যা বললেন বিসিবি পরিচালক আসিফ আকবর
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় এখন সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার সম্ভাবনা। কেন্দ্রীয় চুক্তিতে এখনও তার নাম না থাকলেও, গত কয়েক সপ্তাহ ধরেই ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সক্রিয়ভাবে তাকে দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন।
বিসিবি পরিচালক আসিফ আকবর, যিনি সাকিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি সাকিবের আপডেট সম্পর্কে বলেন, “সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। সবশেষ যখন আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানেও কথা হয়েছে। সাকিব বলেছে সে খেলতে চায়। এরপর বোর্ড পরিচালকদের সবার সম্মতিক্রমে আমরা সাকিবকে বাংলাদেশ দলে চেয়েছি।”
আসিফ আকবর আরো বলেন, “পরে সাকিবের মামলা বা অন্যান্য যা রয়েছে সেগুলো নিয়ে তার সঙ্গে কথা বলেছি। সেগুলো নিয়ে তার আইনজীবী যোগাযোগ করেছে বিসিবির সঙ্গে। আমরা খুব দ্রুততম সময়ে খুব সম্ভবত রোববার-সোমবারে কেসের ফাইলগুলো পৌঁছে দেব এবং পরবর্তী দায়িত্ব সরকারের। আশা করছি রবি-সোমবারের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেব সাকিবের কেসের ফাইলগুলো।”
