সৈয়দ রাসেল হারিয়ে যাননি
-
1
কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও ওয়েলালাগের ঘূর্ণিতে থ্রিলার ম্যাচে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
-
2
আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ ছাঁটাই
-
3
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে জয় নেপালের
-
4
সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে বিসিএসএর বিশেষ সম্মাননা
-
5
বৃষ্টিতে পণ্ড জাপান-নেপাল ম্যাচ, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপাল
সৈয়দ রাসেল হারিয়ে যাননি
সৈয়দ রাসেল হারিয়ে যাননি
মাশরাফির বন্ধু সৈয়দ রাসেল। মাশরাফির বন্ধু তো মাশরাফির মতনই হবেন। এই রাসেলও হেরে যেতে শিখেননি। কিভাবে জয় করতে হয় সেটা তার ভালোই জানা। তারই প্রতিফলন হচ্ছে এবারের ঢাকা লিগ। জাতীয় দল থেকে বাদ পড়েছেন সেই ২০১৪ তে। খেলে যাচ্ছিলেন ঘরোয়া লিগে নিয়মিত। তবে ডাক্তারের ভুলে লিগও খেলতে পারেননি প্রায় দেড় বছর। জাতীয় দলে থাকতে তাঁকে বলা হতো কিপটে বোলার। ৫২ ওয়ানডে ম্যাচে নিয়েছিলেন ৬২ উইকেট। যার ইকোনোমি ছিলো ৪.৬৩। একদিনের ক্রিকেটে যার বোলিং ছিলো খুবই কার্যকরী। সেই রাসেল জাতীয় দল থেকে ঝরে পড়লেও ইনজুরি কাটিয়ে আবারো ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। নামের পাশে ‘কিপটে’ বিশেষণ নিয়েই। ডিপিএল এ এবার খেলছেন বন্ধু মাশরাফির সাথে রুপগঞ্জ এর হয়ে। শুরুর দিকে কয়েক ম্যাচ খেলে মাশরাফি খেলতে গেছেন ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার অনুপস্থিতিতে সৈয়দ রাসেলই এখন রুপগঞ্জের ভরশা। দুর্দান্ত বোলিং করেছেন আজও। পারটেক্স এর সাথে ম্যাচে ১০ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ৩৮ রান। তুলে নিয়েছেন ৪ উইকেট। দল জিতেছে ৯৯ রানে। ম্যাচ সেরা হতে না পারলেও দলের জয়ে ভূমিকা ছিলো বিশাল। জাতীয় দলে যদি তাঁকেএখন ফিরতেই হয় সেটি কতটা চ্যালেঞ্জিং তা ভালো করেই জানেন এই পেসার। তবে সৈয়দ রাসেলের ভক্তদের প্রত্যাশা এখন বিপিএল। সৈয়দ রাসেলও নিশ্চয় আশা করেন অন্তত বিপিএল এ জায়গা করে নেবেন। এখানেই খেলে যাবেন নিয়মিত।
