আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ ছাঁটাই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ ছাঁটাই

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ ছাঁটাই

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ ছাঁটাই

আর্থিক ও পারফরম্যান্সের চরম সংকট মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। আন্তর্জাতিক খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির বেতন ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটারদের চুক্তি ৭ মাসে নামিয়ে আনা হয়েছে।

একই সাথে খরচ বাঁচাতে এ বছরের পুরুষদের ‘সুপার৫০’ এবং নারীদের ‘টি-টোয়েন্টি ব্লেজ’ টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। সিডব্লিউআই-এর প্রধান নির্বাহী ক্রিস ডিয়ারিং জানান, টুর্নামেন্ট ও ভ্রমণের অতিরিক্ত খরচ বোর্ডের জন্য পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে।

বোর্ড এখন ২০২৭ সালে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচের প্রস্তুতিতে নজর দিচ্ছে। এছাড়া স্থগিত টুর্নামেন্টগুলোর বদলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য নতুন আমন্ত্রণমূলক বাছাই টুর্নামেন্ট আয়োজন করবে অঞ্চলগুলো, যার খরচ বহন করবে সেখানকার স্থানীয় ক্রিকেট বোর্ড। তবে চার দিনের বড় টুর্নামেন্ট 'ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপ' আগের নিয়মেই চালু থাকবে।