মুস্তাফিজুর রহমানের আইপিএল ২০২৪ যাত্রা শেষ হল, যেমন করলেন
-
1
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্কা রাহানে
-
3
সাংবাদিকদেরই প্রশ্ন করলেন শান্ত, তারপর জানালেন অস্ট্রেলিয়া সফরের লক্ষ্য
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
মুস্তাফিজুর রহমানের আইপিএল ২০২৪ যাত্রা শেষ হল, যেমন করলেন
মুস্তাফিজুর রহমানের আইপিএল ২০২৪ যাত্রা শেষ হল, যেমন করলেন
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৪ এ শুরুতে ২৮ এপ্রিল পর্যন্ত খেলার ছাড়পত্র ছিল মুস্তাফিজুর রহমানের। তবে পরে ১ মে'র ম্যাচ খেলার অনুমতি পান বাংলাদেশের এই তারকা পেসার। বাংলাদেশের বিমান ধরার আগে এটিই চেন্নাই সুপার কিংস (সিএসকে) এর হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল।
চিপকে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে জয় তুলে নিতে পারেনি স্বাগতিকরা। ১৩ বল ও ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতেছে পাঞ্জাব কিংস।
অল্প পুজি নিয়ে চেন্নাইয়ের বোলাররা তেমন লড়াই করতে পারেননি। তবে ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে কেবল ২২ রান হজম করেন তিনি।
প্রথম ওভারে মাত্র ৩ রান দিলেও ২য় ওভারে ১০ রান দেন তিনি। তবে নিজের ৩য় ওভারে এসে মেইডেন তুলে নেন। যা এই মৌসুমে তাঁর প্রথম মেইডেন। ৪র্থ ওভারে ৪ টি ওয়াইড দেওয়া মুস্তাফিজ কোন বাউন্ডারি হজম করেননি, দেন ৯ রান।
জাসপ্রীত বুমরাহ ও হারশাল প্যাটেলের সঙ্গে যৌথভাবে ১৪ উইকেট নিয়ে শীর্ষ উইকেট সংগ্রাহক থেকেই বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। যদিও মুস্তাফিজকে টপকাতে আরও অনেক ম্যাচ পাবে বাকিরা।
আইপিএল ২০২৪ এ মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্স-
ম্যাচ-৯
ইনিংস-৯
ওভার- ৩৪.২
মেইডেন- ১
উইকেট- ১৪
সেরা বোলিং ফিগার- ৪/২৯
বোলিং গড়- ২২.৭১
ইকোনমি- ৯.২৬
স্ট্রাইক রেট- ১৪.৭১।
