টসে হেরে নেপালের বিপক্ষে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
-
1
পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে উদ্বেগ আইসিসির
-
2
অপরাজিত যাত্রার শেষটাও জয়ে, নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্ব সেরা বাংলাদেশ নারী দল
-
3
কিশানের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত
-
4
পাকিস্তানের ভারতবিরোধী বিশ্বকাপ বয়কট, সাবেক ক্রিকেটারদের উত্তেজনা ও উদ্বেগ
-
5
লাহোরে অস্ট্রেলিয়াকে ১১১ রানে উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ পাকিস্তানের
টসে হেরে নেপালের বিপক্ষে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
টসে হেরে নেপালের বিপক্ষে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিতলেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সুপার এইট নিশ্চিত- এমন সমীকরণ সামনে নিয়ে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ দল। দুই দলই খেলতে নেমেছে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ। নেপালের অবশ্য এটি টুর্নামেন্টেরই শেষ ম্যাচ।
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আরনোস ভ্যালে গ্রাউন্ডে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল। বাংলাদেশ একাদশে নেই কোন পরিবর্তন।
বাংলাদেশ একাদশঃ
তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
