সিলেট স্ট্রাইকার্সের বোলার হান্টে অভিনব সাড়া
-
1
আঘাত পেয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অনুপস্থিত গিল, নেতৃত্বের দায়িত্বে রাহুল
-
2
দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ
-
3
অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে ইতিবাচক পেসার হাসান
-
4
প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে তাইজুল, একাদশের বাইরে রেখে পর্যবেক্ষণ
-
5
দেশে ফিরে খেলার সুযোগ নেই সাকিবের- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
সিলেট স্ট্রাইকার্সের বোলার হান্টে অভিনব সাড়া
সিলেট স্ট্রাইকার্সের বোলার হান্টে অভিনব সাড়া
বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এ দেরিতে এলেও সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি সমর্থকদের ভালোবাসা আদায় করতে দেরি করেনি। বিভিন্ন অভিনব ইভেন্ট দিয়ে অন্য ফ্র্যাঞ্চাইজি থেকে নিজেদের আলাদা করেছে তাঁরা। ২০২৪ এর আসরের আগে যেমন চলছে সিলেট স্ট্রাইকার্সের 'বোলার হান্ট'। ২৯ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে বোলার হান্টের প্রথম রাউন্ডের ট্রায়াল। তার আগে আজ (২৬ ডিসেম্বর) শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া, যা চলবে আগামীকালও।
অনলাইন ও অফলাইন মিলে প্রথম দিনে বোলার হান্টের জন্য ৮২৪ জন নিবন্ধন করেছেন। যার মধ্যে অনলাইনে ২৪৫, অফলাইনে ৫৭৯। আগামীকাল হবে ২য় ও শেষ দিনের মত নিবন্ধন। উল্লেখ্য, এই বোলার হান্ট থেকে ফাস্ট ও স্পিন বোলার বাছাই করা হবে। যারা আসন্ন বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের ট্রেনিং সেশনে বোলিং করার সুযোগ পাবে।