এনওসি জটিলতায় নেপাল প্রিমিয়ার লিগে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা অনিশ্চিত

নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এখনো নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না মেলায় এই জটিলতার সৃষ্টি হয়েছে।
ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে জানা গেছে, ইতিপূর্বে যে সমস্ত পাকিস্তানি খেলোয়াড়কে এনওসি প্রদান করা হয়েছিল, তাদের অনুমতিপত্রও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এনপিএলের সংশ্লিষ্ট একাধিক সূত্রের মাধ্যমে জানা গেছে, প্রতি পাকিস্তানি খেলোয়াড়ের এনওসির বিনিময়ে পিসিবি প্রায় ২৫,০০০ মার্কিন ডলার ফি দাবি করেছে। তবে লিখিতভাবে এই ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত নয়। এই বিষয়ে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হলেও পিসিবির পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
আটটি দল নিয়ে আয়োজিত এই এনপিএল টুর্নামেন্টটি কাটমুন্ডুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যে কয়েকজন পাকিস্তানি খেলোয়াড় কাটমুন্ডু পৌঁছে গেছেন। তবে এনওসি সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় বাকি খেলোয়াড়রা তাদের যাত্রা আপাতত পিছিয়ে দিয়েছেন।
এনপিএলে চুক্তিবদ্ধ উল্লেখযোগ্য পাকিস্তানি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাহিবজাদা ফারহান, হায়
নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এখনো নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না মেলায় এই জটিলতার সৃষ্টি হয়েছে।
ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে জানা গেছে, ইতিপূর্বে যে সমস্ত পাকিস্তানি খেলোয়াড়কে এনওসি প্রদান করা হয়েছিল, তাদের অনুমতিপত্রও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এনপিএলের সংশ্লিষ্ট একাধিক সূত্রের মাধ্যমে জানা গেছে, প্রতি পাকিস্তানি খেলোয়াড়ের এনওসির বিনিময়ে পিসিবি প্রায় ২৫,০০০ মার্কিন ডলার ফি দাবি করেছে। তবে লিখিতভাবে এই ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত নয়। এই বিষয়ে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হলেও পিসিবির পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
আটটি দল নিয়ে আয়োজিত এই এনপিএল টুর্নামেন্টটি কাটমুন্ডুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যে কয়েকজন পাকিস্তানি খেলোয়াড় কাটমান্ডু পৌঁছে গেছেন। তবে এনওসি সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় বাকি খেলোয়াড়েরা তাদের যাত্রা আপাতত পিছিয়ে দিয়েছেন।
এনপিএলে চুক্তিবদ্ধ উল্লেখযোগ্য পাকিস্তানি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাহিবজাদা ফারহান, হায়দার আলী, হুনাইন শাহ, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, হাসান আলী এবং উসামা মীর। লক্ষণীয় বিষয় হলো, এনপিএলের সময়সূচীর সাথে পাকিস্তান জাতীয় দলের কোনো আন্তর্জাতিক ম্যাচের দিনক্ষণ সাংঘর্ষিক নয় এবং এর কোনো খেলোয়াড়ই বর্তমানে পাকিস্তানের ওডিআই বা টেস্ট স্কোয়াডের পরিকল্পনায় নেই।