লড়াই করার মতো পুজি পেলো বাংলাদেশ
-
1
গোড়ালির চোট কাটিয়ে প্রথম ইনিংসে নামতে পারছেন না সাদমান
-
2
১৩ বছরের টেস্ট ক্যারিয়ার থেকে অবসর নিলেন মোহাম্মদ শামি
-
3
জিম্বাবুয়ের ৫০৪ রানের জবাবে আফগানিস্তানের দারুণ শুরু, দ্বিতীয় দিন শেষে তুলল ১১৩
-
4
তাওহিদ হৃদয়ের একা লড়াইয়ের মাঝেও ধসে বাংলাদেশের ইনিংস
-
5
হৃদয়ের ডাবল সেঞ্চুরি, সিলেট টেস্টে ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ
লড়াই করার মতো পুজি পেলো বাংলাদেশ
লড়াই করার মতো পুজি পেলো বাংলাদেশ
শুরুর ও মাঝের বিপদ সামলে স্কোরবোর্ডে লড়াই করার মতো পুজি পেলো বাংলাদেশ। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান।
ওয়ানডে সিরিজে ছিলেন না লাসিথ মালিংগা। তবে টি-টোয়েন্টিতে আছেন। দলে ফিরেই নিজের যথার্থতা প্রমাণে সময় নিয়েছেন মাত্র ২ বল। নিজের দ্বিতীয় বলেই তামিম ইকবালকে বোল্ড করে বুনো উল্লাসে মেতেছেন তিনি। ৬ষ্ঠ বলে সৌম্য ক্যাচ দিয়েছিলেন। নিজের বলে নিজেই ক্যাচটি তালুবন্দি করতে পারেননি মালিংগা।
ঐ প্রথম ওভারের বিপদ সামলে নিয়েছিলো সৌম্য-সাব্বির জুটি। পরের চার ওভারে ৫১ রান যোগ করেছিলো এই জুটি। তবে ৬ষ্ঠ ওভারের ১ম ও ৫ম বলে সাব্বির রহমান ও সৌম্য সরকার ফিরে গেলে আবারো বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে বিপদ থেকে উদ্ধারের দায়িত্ব নিতে পারেননি মুশফিকুর রহিম। গুনারত্নের নিরীহ বলে ইম্প্রোভাইজেশন করতে গিয়ে বোল্ড হন মুশফিক।
দলীয় ৮২ রানের মাথায় সাকিব আল হাসান ৫ম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফেরেন। সেখান থেকে লড়াই করার পুজি আসে মাহমুদুল্লাহ-মোসাদ্দেকের ৬ষ্ঠ উইকেট জুটিতে। দুজন মিলে যোগ করেন ৫৭ রান। মাহমুদুল্লাহ ৩১ রান করে মালিংগার বলে বোল্ড হন। তবে ৩০ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক। অধিনায়ক মাশরাফি ৫ বলে করেন অপরাজিত ৯ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশ ১৫৫/৬(২০), মোসাদ্দেক ৩৪*, মাহমুদুল্লাহ ৩১, মালিংগা ৩৮/২।
