দ্য হান্ড্রেডে রাশিদের বিকল্প গ্রিন
-
1
ভারতের বিপক্ষে সিরিজে টাকারের নেতৃত্বে নতুন চেহারার আয়ারল্যান্ড
-
2
চোটে আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নিতিশ রেড্ডি
-
3
ধীরগতির ওভার রেটের শাস্তি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২ পয়েন্ট হারাল ইংল্যান্ড
-
4
বাংলাদেশের বিপক্ষে টেস্টে নতুন অধিনায়ক, জিম্বাবুয়ের নেতৃত্বে এনগারাভা
-
5
নাইটক্লাব কাণ্ড ভুলে মাঠে স্টোকস-অ্যাটকিনসন, সিরিজ বাঁচাতে মরিয়া ইংল্যান্ড
দ্য হান্ড্রেডে রাশিদের বিকল্প গ্রিন
দ্য হান্ড্রেডে রাশিদের বিকল্প গ্রিন
দ্য হান্ড্রেড থেকে বাদ পড়েছেন রাশিদ খান। গত ১০ আগস্ট সাউদার্ন ব্রেভের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে ফিল্ডিং করার সময় চোট পান রাশিদ। ট্রেন্ট রকেট এর মধ্যে বদলি খেলোয়াড়ের নাম জানিয়েছে।
আফগানিস্তানের তারকা স্পিনার রাশিদ খান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ২০২৪ দ্য হান্ড্রেডের বাকি অংশ থেকে বাদ পড়েছেন। এরই মাঝে তার বদলির নাম ঘোষণা করেছে টেন্ট রকেট।
রাশিদের রেখে যাওয়া শূন্যতা পূরণ করতে ট্রেন্ট রকেট অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্রিস গ্রিনকে নিয়ে এসেছে। গ্রিন ২০২০ সালে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন।
এই মৌসুমে রাশিদ খান ব্যাট এবং বল উভয়ের মাধ্যমেই উল্লেখযোগ্য প্রভাব ফেলেন, ১৫৭.১৫ স্ট্রাইক রেটে ৪৪ রান করেন এবং পাঁচ ম্যাচে মোট ৯টি উইকেট নেন।
