ভারতের বিপক্ষে টস জিতলেন শান্ত
-
1
পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে উদ্বেগ আইসিসির
-
2
অপরাজিত যাত্রার শেষটাও জয়ে, নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্ব সেরা বাংলাদেশ নারী দল
-
3
কিশানের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত
-
4
পাকিস্তানের ভারতবিরোধী বিশ্বকাপ বয়কট, সাবেক ক্রিকেটারদের উত্তেজনা ও উদ্বেগ
-
5
লাহোরে অস্ট্রেলিয়াকে ১১১ রানে উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ পাকিস্তানের
ভারতের বিপক্ষে টস জিতলেন শান্ত
ভারতের বিপক্ষে টস জিতলেন শান্ত
ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং, জিতলে টিকে থাকবে সেমিতে খেলার স্বপ্ন। অ্যান্টিগায় আগের ম্যাচে ডিএলএস মেথডে অনায়াসে জিতে যায় অজিরা। আজ ভারতের কাছে এই ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায় তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। এমন সমীকরণ সামনে রেখে আগে বোলিংয়ে নামছে নাজমুল হোসেন শান্তর দল। একাদশে এসেছে একাধিক পরিবর্তন।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশ অধিনায়ক আগে বেছে নিয়েছেন বোলিং।
বাংলাদেশ যদি ভারতকে হারিয়ে দিতে পারে তাহলে জমিয়ে তুলবে গ্রুপের সমীকরণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা একাদশে বাংলাদেশ আনলো পরিবর্তন। নেই তাসকিন আহমেদ, খেলছেন জাকের আলি অনিক।
সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ভাল জায়গায় রয়েছে ভারত। বাংলাদেশকে হারিয়ে দিলে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মাদের।
এদিকে অ্যান্টিগায় ভারত-বাংলাদেশ ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি! স্থানীয় আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, এই ম্যাচে বড় প্রভাবক হয়ে উঠতে পারে বৃষ্টি। রয়েছে বজ্রবৃষ্টির সম্ভাবনাও।
বাংলাদেশ একাদশ-
তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, ও শরিফুল ইসলাম।
ভারত একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ভিরাট কোহলি, সুরিয়াকুমার যাদব, রিশাব পান্ট, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদ্বীপ সিং, জাসপ্রীত বুমরাহ।
