টস জিতলেন তামিম, করবেন আগে বোলিং
-
1
স্টিফেন ফ্লেমিংয়ের স্থলাভিষিক্ত হয়ে সিএসকের নতুন প্রধান কোচ জহির খান
-
2
দক্ষিণ আফ্রিকা সফরের ওডিআই দলে ডাক পেলেন জ্যাক এডওয়ার্ডস, ছিটকে গেলেন স্ট্যানলেক
-
3
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
-
4
পাকিস্তানি নারীদের ব্রোঞ্জ জয়, হতাশা নিয়ে ফিরল বাংলাদেশ
-
5
অধিনায়ত্বের চাপে পারফর্ম করতে পারছেন না বাবর- ওয়াকার ইউনিস
টস জিতলেন তামিম, করবেন আগে বোলিং
টস জিতলেন তামিম, করবেন আগে বোলিং
২০২৪ বিপিএল আসরের শুরুটা হয়েছে বেশ ঝাকানাকা মুডে। বাউন্ডারি লাইনে বাজানো হচ্ছে ঢাকঢোল, আর মাঠের খেলায় চার-ছক্কার ফোয়ারা। আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মুখোমুখি লড়াইয়ে বিপিএলের দুই জায়ান্ট ফরচুন বরিশাল ও রংপুর রাইডার। সাকিব-তামিম আবারও একসাথে মাঠে, তবে এবার প্রতিপক্ষ হিসেবে।
মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দেড়টায়। এর আগে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের দলনেতা তামিম ইকবাল। দীর্ঘ অপেক্ষার পর বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরা তামিমের।বরিশাল-রংপুরের প্রতিদ্বন্দ্বীতা ছাপিয়ে এই হাই-ভোল্টেজ ম্যাচে আলোচনায় সাকিব-তামিমের লড়াই। টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াই ছাপিয়ে এই ম্যাচে সাকিব-তামিম দ্বৈরথ বাড়তি উন্মাদনা ছড়িয়েছে।
টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াইয়ে ফেভারিট বেছে নেওয়া খুব কঠিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে সেরাটা দেওয়া দলই জিতবে।